WB Assembly Election 2026: ইভিএম ‘ক্লোজ’ না করে ‘সুইচ অফ’! রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মারাত্মক ভুল, ভোটের পুরো তথ্য না মেলার আশঙ্কা

WB Assembly Election 2026: ইভিএম ‘ক্লোজ’ না করে ‘সুইচ অফ’! রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মারাত্মক ভুল, ভোটের পুরো তথ্য না মেলার আশঙ্কা

Last Updated:

West Bengal Assembly Election 2026: ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর রায়গঞ্জের একটি বুথের প্রিসাইডিং অফিসার ইভিএম ‘সুইচ অফ’ করে দেন। এরপর নতুন করে মেশিন খোলা হলে ‘ডেটা এরর’ মেসেজ দেখাতে থাকে।

ইভিএম 'ক্লোজ' না করে 'সুইচ অফ' করে দেন প্রিসাইডিং অফিসার | প্রতীকী ছবি
ইভিএম ‘ক্লোজ’ না করে ‘সুইচ অফ’ করে দেন প্রিসাইডিং অফিসার | প্রতীকী ছবি

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্র ভোট হয়। এর মধ্যে রায়গঞ্জের একটি বুথে দেখা দিয়েছে সমস্যা। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার ইভিএম ‘ক্লোজ’ না করে ‘সুইচ অফ’ করে দেন। এরপর ফের মেশিন অন করলে ‘ডেটা এরর’ দেখাতে থাকে। ফলে ওই বুথের ভোটপ্রদানের সম্পূর্ণ তথ্য না-ও পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রায়গঞ্জের হাটমণি শঙ্করপুর এফপি বিদ্যালয়ের ১৫ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার সুভাষচন্দ্র মাহাতো নিজের ভুলের কথা স্বীকার করে নেন। তাঁর ব্যাখ্যা, “দিনভর গরমের মধ্যে কাজ করতে করতে মাথা কাজ করেনি। পোলিং এজেন্টদের পোল দেখাই। পেপার্সও কমপ্লিট। তবে ভুল করে ক্লোজিংয়ের সুইচ না টিপে সুইচ অফ করে ফেলি”।

রায়গঞ্জের তৃণমূল প্রার্থী জানান, এই ঘটনার কথা জানতে পেরে তিনি বুথে ছুটে আসেন। সম্পূর্ণ বিষয়টি জেলাশাসককেও জানান। কৃষ্ণ কল্যাণী বলেন, ইঞ্জিনিয়ার পাঠানোর পাশাপাশি জেলাশাসক জানিয়েছেন ভিভিপ্যাট কাউন্টিং করা হবে। সংশ্লিষ্ট বুথে পুনরায় ভোটের দাবি জানানো হলেও ভিভিপ্যাট কাউন্টিংয়েও তাঁরা সন্তুষ্ট বলে জানান কৃষ্ণ কল্যাণী।

প্রসঙ্গত, প্রথম দফার ভোটে রাজ্যের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় দফার ভোট আগামী ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা ৪ মে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

WB Assembly Election 2026: ইভিএম ‘ক্লোজ’ না করে ‘সুইচ অফ’! রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মারাত্মক ভুল, ভোটের পুরো তথ্য না মেলার আশঙ্কা

Post Comment

You May Have Missed