Viral Tea Seller: চায়ের পেয়ালার সঙ্গে তুফান কণ্ঠেও! এই দোকানে ক্রেতাদের বাড়তি আকর্ষণ বিক্রেতার কবিতাপাঠ

Viral Tea Seller: চায়ের পেয়ালার সঙ্গে তুফান কণ্ঠেও! এই দোকানে ক্রেতাদের বাড়তি আকর্ষণ বিক্রেতার কবিতাপাঠ

Last Updated:

Viral Tea Seller: চায়ের পেয়ালায় এক সটান চুমুকের পাশাপাশি তাঁর ভরাট গলার পাঠ আজও মুগ্ধ করে স্থানীয় বাসিন্দাদের। এভাবেই সাধারণের মাঝে বেঁচে থাক এক অসাধারণ শিল্পীর শিল্পসত্ত্বা।

+

News18

পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সকাল থেকে সন্ধ্যা চায়ের কাপে চুমুক দেন খদ্দেররা। সেই গরম চায়ের সঙ্গেই যদি পরিবেশিত হয় মনকাড়া আবৃত্তি, তবে আড্ডার মেজাজটাই বদলে যায়। চায়ের দোকানে এলে এবার ফ্রিতে বিস্কুট নয়, চায়ের সঙ্গে ‘টা’ হিসেবে মিলছে সুমধুর কবিতা আবৃত্তি। এমন এক দোকান থাকলে মন্দ হয় না।পশ্চিম মেদিনীপুরের পিংলার ধনেশ্বরপুর এলাকার বাসিন্দা শঙ্কর কৈলার দোকানে গেলেই মেলে এমনই এক অনন্য অভিজ্ঞতা। পেশায় চা বিক্রেতা হলেও, ৪৩ বছরের প্রৌঢ় শঙ্কর বাবুর ধ্যান-জ্ঞান আর নেশা হল কবিতা আবৃত্তি।

বিদ্যালয়ের গণ্ডি থেকেই এই শিল্পের প্রতি তাঁর টান। যদিও প্রথাগত কোনও শিক্ষা বা তালিম নেওয়ার সুযোগ জোটেনি তাঁর। স্রেফ নিজের অদম্য মনের জোরেই আজ তিনি একজন সফল বাচিক শিল্পী হয়ে উঠেছেন। শুধু নিজের দোকান নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্কুল-কলেজেও তাঁর ডাক পড়ে আবৃত্তি পরিবেশনের জন্য। আবৃত্তি পরিবেশন করে নিজে যেন এক পরম তৃপ্তি পান। কখনও কখনও নিজের লেখা কবিতা আবার কখনও বিভিন্ন বিশিষ্ট কবিদের লেখা কবিতা আবৃত্তি করেন তিনি। এমনকি বেশ কিছু বছর বাংলা ধারাবাহিকেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।

শঙ্করবাবু মনে করেন, আবৃত্তি তাঁর আত্মার আত্মীয়। দোকানের খদ্দেরদের নিজের লেখা কবিতা শুনিয়ে তিনি পরম তৃপ্তি পান। জীবনের বাকি দিনগুলোও এভাবেই কবিতার ছন্দে কাটাতে চান তিনি। যতদিন শরীরে গলার জোর আছে, নিছক এক সাধারণ চা বিক্রেতা হয়েও নিজের ভিতরে লালন করা এই শিল্পসত্ত্বাকে বাঁচিয়ে রাখতে চান পিংলার এই ‘আবৃত্তি পাগল’ মানুষটি।

Previous post

Business Idea: ইউটিউব দেখে কড়কনাথ চাষে কিস্তিমাত! সংসারের কাজের ফাঁকেই মাসে ২০ হাজার আয় করছেন এই গৃহবধূ | Business Idea east medinipur housewife earning huge from kadaknath poultry farming

Next post

Rules Changing: LPG থেকে Credit Card…. ১ মে থেকে দেশে লাগু হতে চলেছে ৫টি বড় বদল !

Post Comment

You May Have Missed