Viral Prescription: স্ত্রীর কামড়ে অসুস্থ স্বামী, ভাইরাল হওয়া প্রেসক্রিপশন ভুয়ো! এবার থানায় অভিযোগ দায়ের করল SSKM, কী জানাল হাসপাতাল?

Last Updated:

Viral Prescription: স্ত্রীর কামড়ে স্বামী অসুস্থ, তাই স্ত্রীর থেকে দূরে থাকার পরামর্শ চিকিৎসকের, সোশাল মিডিয়ায় ছড়িয়ে প্রেসক্রিশন ভুয়ো, দাবি এসএসকেএম হাসপাতালের৷ ঘটনায় এবার থানায় অভিযোগ দায়ের করল হাসপাতাল কতৃপক্ষ৷

ভুয়ো প্রেসক্রিপশন নিয়ে থানায় এসএসকেএম হাসপাতাল, File Image
ভুয়ো প্রেসক্রিপশন নিয়ে থানায় এসএসকেএম হাসপাতাল, File Image

কলকাতা: স্ত্রীর কামড়ে অসুস্থ স্বামী! তাই স্ত্রীর থেকে দূরে থাকতে হবে! এসএসকেএম হাসপাতালের প্রেসক্রিপশনে এমনই নাকি পরামর্শ দিয়েছেন চিকিৎসক? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর নিয়ে এবার থানায় অভিযোগ দায়ের করল হাসপাতাল কতৃপক্ষ৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই প্রেসক্রিপশন কোনও চিকিৎসকের দেওয়া নয়। এসএসকেএম হাসপাতালের নাম ব্যবহার করে পরিকল্পিত ভাবে ভুয়ো প্রেসক্রিপশন ছড়িয়ে হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

Post Comment

You May Have Missed