যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ফের পথে ABVP। 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
ABP Ananda LIVE : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ফের পথে ABVP। 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি। দিনকয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা। ABVP-র সঙ্গে SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ। SFI-এর ডাকা জেনারেল বডির মিটিং ঘিরে উত্তেজনা। GB ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে ABVP। ABVP-র সমর্থকরা প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা। তাঁদের সমর্থকদের উপর চড়াও হয় SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা, অভিযোগ ABVP-র। ABVP সমর্থকদের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক মন্তব্যেরও অভিযোগ। পাল্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন ABVP সমর্থকরা। SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ।
পড়ুন আরও খবর…
হাওড়ার আন্দুলে বহুতলে তিনতলার ফ্ল্যাটে আগুন, দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট!
আন্দুলের মৌরি আমতলা মাঠের কাছে একটি আবাসনের তিন তলার ফ্যাটে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে ফ্ল্যাটটি। আগুন এবং কালো ধোঁয়া ফ্ল্যাটটিকে গ্রাস করে নেয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ছুটে আসেন। ফ্ল্যাটের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত দেয় দমকল কর্মীরা। কি কারনে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল। হাওড়ার আন্দুলে বহুতলে আগুন। আবাসনের তিন তলার ফ্ল্যাটে দুপুরে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট, বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুনের জেরে এলাকায় আতঙ্ক।
Post Comment