Tejas Crashed: দুবাইয়ে ভেঙে পড়ল বায়ুসেনার তেজস! এয়ার শো-তে..পাইলটের মৃত্যু
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এয়ার শো-তে তখন প্রদর্শনী চলছে। হঠাত্ ভেঙে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজস। কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। বেজে উঠল সাইরেন। বড়সড় দুর্ঘটনা ঘটল দুবাইয়ে।
২ বছরেরও কম সময়ে দু’বার। ফের ভেঙে পড়ল ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজস। আজ, শুক্রবার থেকে সংযুক্ত আরব আমীরশাহীতে শুরু হয়েছে দুবাই এয়ার শো ২০২৫। দু’দিনের এই শো-তে অংশ নিচ্ছে ভারতও। স্থানীয় সময় দুপুর ২টো বেজে ১০ মিনিট। আকাশে কসরত দেখাচ্ছিল তেজস। আচমকাই নীচের দিকে নামতে শুরু যুদ্ধবিমানটি। দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, উপরের দিকে উঠতে উঠতে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল তেজস। তারপর হু হু করে নিচের দিকে নামতে শুরু করল! মাটিতে পড়ামাত্র তীব্র বিস্ফোরণ। দাউ দাউ করে আগুন ধরে গেল বিমানে। পাইলট কি ইজেক্ট করে বিমান থেকে বেরোতে পেরেছিলেন? প্রথমে তা বোঝা যায়নি। পরে ভারতীয় বায়ুসেনার তরফে পাইলটের মৃত্য়ুর খবর জানানো হয়।
An IAF Tejas aircraft met with an accident during an aerial display at Dubai Air Show, today. The pilot sustained fatal injuries in the accident.
IAF deeply regrets the loss of life and stands firmly with the bereaved family in this time of grief.
A court of inquiry is being…
— Indian Air Force (@IAF_MCC) November 21, 2025
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি তৈরি তেজস। নির্মাতা রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’। ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান তেজস। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ। এর আগে, গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়েছিল একটি তেজস। সেবার অবশ্য দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন পাইলট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment