Suvendu Adhikari: ‘যিনি আমার কাছে দুই বার হেরেছেন,’ ভবানীপুরে দাঁড়িয়েই এবার মমতাকে নিয়ে পুরনো কথা তুললেন শুভেন্দু! মুখ্যমন্ত্রী বললেন…

Suvendu Adhikari: ‘যিনি আমার কাছে দুই বার হেরেছেন,’ ভবানীপুরে দাঁড়িয়েই এবার মমতাকে নিয়ে পুরনো কথা তুললেন শুভেন্দু! মুখ্যমন্ত্রী বললেন…

Last Updated:

Suvendu Adhikari: এদিন বিধানসভা অধিবেশনে বক্তৃতা করার সময়েও বিরোধী তৃণমূল এবং নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

ভবানীপুরে শুভেন্দু অধিকারী
ভবানীপুরে শুভেন্দু অধিকারী

কলকাতা: মঙ্গলবার নিজের বিধানসভা এলাকা ভবানীপুরের হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা যুব মোর্চার রক্তদান শিবিরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস উপলক্ষে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তৃতা করতে গিয়ে এই এলাকার পূর্বতন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন শুভেন্দু৷

বিরোধী থাকাকালীন এই অনুষ্ঠানে আগে আসার কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘দক্ষিণ কলকাতা যুব মোর্চার উদ্যোগে প্রতি বছর আজকের দিনে রক্তদান শিবির করে। বিরোধী দলনেতা থাকাকালীন এসেছি। বাধা দেওয়া হয়েছে আজকের দিনে এই হাজরা মোড়ে রক্তদান শিবির করতে। আদালতের অনুমতি নিয়ে করতে হয়েছে।’’

তাপস রায়কে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘শিল্পমন্ত্রী আছেন। এনার হাত ধরে রাজ্যে শিল্পের প্রসার ঘটবে। কর্মসংস্থান বাড়বে। এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতর ও কলকাতা পুরসভা যৌথ ভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্ম বলিদান দিবস পালন করা হয়েছে।’’

শ্যামাপ্রসাদের আত্মবলিদান দিবস প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘২০ জুনের গুরুত্ব এতদিন আগের সরকার ভুলিয়ে রেখেছিলেন। কোনও সরকার সেটা সামনে আনেননি। ওনার মৃত্যুর রহস্য এর মধ্যে চক্রান্ত বলে মনে করি। ওনার যে চিন্তা, একদেশ এক আইন করার চেষ্টা ছিল। সেই কারণে চক্রান্ত করে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।’’

শুভেন্দুর আশ্বাস, ‘‘আপনারা বিশ্বাস রাখুন এই সরকার তার আদর্শ চলবে। তার ইতিহাস বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার হবে। ৬ জুলাই উনার মূর্তির জন্য ভীত পুজো হবে। উনার জন্মস্থান জিরাট।’’

এরপরেই শুভেন্দুর মুখে উঠে আসে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের প্রাক্তন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম৷ অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘‘যিনি আমার কাছে দুই বার হেরেছেন, ভবানীপুরে হেরেছেন। সেই তিনি জেলে থাকা এক পুলিশ অফিসারকে দিয়ে এই হাজরা মোড়ে এর আগে রক্তদান করতে দেননি।’’

বিধানসভার বক্তৃতায় মমতার বিরুদ্ধে সরাসরি কটাক্ষ

এখনও আদি তৃণমূলে থেকে যাওয়া নেতাদের নামও শুভেন্দুর বিধানসভার বক্তৃতায় উঠে আসে এদিন৷ বলেন, ‘‘শোভনদেব চ্যাটার্জি, সমর মুখার্জি এরা রাজনীতিতে ভদ্রলোক। এদের উঠে দাঁড়িয়ে সম্মান জানাই। আমার কথাায় রতুয়ার বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু এটা মানতে হবে। তবে জাহাঙ্গীর খান, শওকত মোল্লা, দিলীপ মন্ডল, সোনা পাপ্পু, রাজু নস্কর ছাড় পাবেন না।’’

বলেন, ‘‘প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের কথা ভাবে না। উনি ভাবেন ওনার দাদার বাড়ি ভাঙ্গা হয়েছে কিনা! ভাইপো জেলে যাওয়া কিভাবে আটকানো যায়। নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হেরেছেন। যিনি নিজের বুথে হারেন। তাকে জননেত্রী মানতে হবে? আমাকে এখান থেকে বলেছিলেন পুরসভায় জিততে পারেন না। আর আজ দেখুন আপনি বাড়িতে বসে আমার বক্তৃতা শুনছেন।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Suvendu Adhikari: ‘যিনি আমার কাছে দুই বার হেরেছেন,’ ভবানীপুরে দাঁড়িয়েই এবার মমতাকে নিয়ে পুরনো কথা তুললেন শুভেন্দু! মুখ্যমন্ত্রী বললেন…

Post Comment

You May Have Missed