Suvendu Adhikari: খাতা খুলতে পারবে না তৃণমূল, ২০২৬-এ উত্তরবঙ্গে কত আসনে জিতবে বিজেপি? ভবিষ্যদ্বাণী শুভেন্দুর

Suvendu Adhikari: খাতা খুলতে পারবে না তৃণমূল, ২০২৬-এ উত্তরবঙ্গে কত আসনে জিতবে বিজেপি? ভবিষ্যদ্বাণী শুভেন্দুর

Last Updated:

বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ে বিজেপি-তে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন কার্শিয়াংয়ের পদ্ম বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷

উত্তরবঙ্গ নিয়ে ভবিষ্যদ্বাণী শুভেন্দু অধিকারীর৷
উত্তরবঙ্গ নিয়ে ভবিষ্যদ্বাণী শুভেন্দু অধিকারীর৷

আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না তৃণমূল৷ এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে তাঁর ভবিষ্যদ্বাণী, উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ৪৫টি আসনে জয়ী হবে বিজেপি৷

শুভেন্দু অধিকারীর আরও দাবি, বিজেপি বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলি উত্তরবঙ্গের বাকি আসনগুলিতে জয় পাবে৷ কিন্তু তৃণমূল উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী৷

প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ যদিও বিজেপি বিধায়কের এই দলবদলকে গুরুত্ব দিতেই নারাজ বিরোধী দলনেতা৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি ২০২৪ সালে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে ৫ হাজার ভোটও পায়নি৷ ওঁকে এবার কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হবে না৷ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না৷ ৫৪ টার মধ্যে অন্তত ৪৫টা আসনে বিজেপি জিতবে৷ বাকি যে ৫-৭টা আসন পড়ে থাকবে সেগুলিতেও অন্য দল জিতবে৷ তৃণমূল শূন্য পাবে৷ মালদহ থেকে কোচবিহার পর্যন্ত তৃণমূল খাতা খুলতে পারবে না৷’

২০২১ সালের বিধানসভা নির্বাচনে অবশ্য উত্তরবঙ্গে বিজেপি-কে যথেষ্টই বেগ দিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস৷ বিজেপি-র শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মিলিয়ে ৫৪টির মধ্যে কুড়িটিরও বেশি আসনে জয় পেয়েছিল তৃণমূল৷ গত লোকসভা নির্বাচনে অবশ্য উত্তরবঙ্গে শুধুমাত্র কোচবিহার আসনেই জয় পেয়েছিল শাসক দল৷ এবারে বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই উত্তরবঙ্গে সংগঠন মজবুত করা এবং সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করেছে শাসক দল৷ বিশেষ জোর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের চা বলয়ে৷

Previous post

শুল্ক থেকে আয় ১২ লক্ষ কোটি, এখন ‘রিফান্ড’ চেয়ে পর পর মামলা, টাকা ফেরত দেবে ট্রাম্প সরকার?

Next post

প্রেম আড়ালে রাখাতেই বিশ্বাসী, বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে কেমন ছিল সিনেমা? জয়া আহসান এক্সক্লুসিভ

Post Comment

You May Have Missed