Suvendu Adhikari: ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা,’ মমতাকে শোনালেন শুভেন্দু! ভবানীপুরে দাঁড়িয়ে হুঙ্কার, ‘এটা ট্রেলার..’

Suvendu Adhikari: ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা,’ মমতাকে শোনালেন শুভেন্দু! ভবানীপুরে দাঁড়িয়ে হুঙ্কার, ‘এটা ট্রেলার..’

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দুর বক্তব্য, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন তাঁর নাম ইভিএম-এ পাঁচ নম্বরে। কেউ বলেন, না না দুই নম্বরে। ভাবুন এখনই এই অবস্থা, এখন তো দুপুর । এই গোটা দক্ষিণ কলকাতা জুড়ে দখলের রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস।’’

মমতা- শুভেন্দু
মমতা- শুভেন্দু

কলকাতা: মঙ্গলবারই ভবানীপুর কেন্দ্রের কলিন্স লেনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার কর্মসূচির অনুমতি দেয়নি সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসার৷ আর সেই অনুমতি বিতর্ক ঘিরে রাজ্যে যখন আলোচনা-জল্পনা চলছে, ঠিক সেই সময়েই ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন সেখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এখানে পথসভাতেও যোগ দেন তিনি৷ প্রচারমঞ্চ থেকে প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তীব্র কটাক্ষও করেন শুভেন্দু৷

গত সোমবার নিজের বিধানসভা কেন্দ্রে পায়ে হেঁটে কয়েকটি আবাসনে প্রচার করেছিলেন মমতা৷ মঙ্গলবারও তাঁর কলিন্স লেনে কর্মসূচি ছিল৷ কিন্তু, কমিশনের অনুমতি না মেলায় সেখানে শুধুমাত্র চা বৈঠকই করেন সেখানে৷ এদিন এই সমস্ত প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন, ‘‘ তবে একটা কাজ ভাল হয়েছে৷ এখন থেকেই ডোর টু ডোর জনসংযোগ করছেন। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। বলেছেন ২৪ তারিখের পর কোথাও যাব না। মাননীয়া এটা ট্রেলার, মুভি তো বাকি হ্যায়।’’

শুভেন্দুর বক্তব্য, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন তাঁর নাম ইভিএম-এ পাঁচ নম্বরে। কেউ বলেন, না না দুই নম্বরে। ভাবুন এখনই এই অবস্থা, এখন তো দুপুর । এই গোটা দক্ষিণ কলকাতা জুড়ে দখলের রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস।’’

প্রসঙ্গত, গত সোমবার প্রচারে বেরিয়ে মমতা বলেছিলেন, ‘‘আমার নাম ২ নম্বরে আছে evm এ। ২ নম্বর মানে তো victory। মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান না হওয়া বড় ব্যাপার৷’’

তৃণমূলের প্রতি শুভেন্দুর কটাক্ষ, ‘‘এসআইআর-এর ভোট ৫১ হাজার বাদ গেছে । উনি জানেন ভুয়ো ভোটার যাঁরা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক, তাঁদের নাম বাদ গেছে । ৩০ হাজার ভোট গেছে আপনার। বিজেপির কর্মীরা এই প্রথম বাড়ি থেকে বেরিয়ে এসেছে। দলে দলে তৃণমূল কংগ্রেসের লোকেরা সাপোর্ট করছে আমাদের। যাঁরা তৃণমূল কংগ্রেসকে এনেছিল তাঁরা রাতে আমায় ফোন করছে বলছে সমর্থন আছে। ’’

ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম নিয়েও এদিন আত্মবিশ্বাসের সুরে কথা বলেন শুভেন্দু৷ বিজেপি নেতার কথায়, ‘‘এরা কোনও দল না। পারিবারিক দল এটা। প্রতীক জৈন পরিবার সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘরে বসে আছেন। আগামীকাল আসব মিছিল করব এখানেই ৪৩ নম্বর ওয়ার্ডে। ২৩ তারিখ ছক্কা মারতে হবে নন্দীগ্রামে৷ তারপর আসব এখানে বলবন্ত সিং ধাবায় চা খাব। আবার ফিরব ৪ তারিখ হারিয়ে ফিরব।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Suvendu Adhikari: ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা,’ মমতাকে শোনালেন শুভেন্দু! ভবানীপুরে দাঁড়িয়ে হুঙ্কার, ‘এটা ট্রেলার..’

Previous post

west bengal assembly elections 2026: ‘বিজেপি ২০০ আসন পাবে,’ বিষ্ণুপুরের রাঙামাটিতে দাঁড়িয়ে হুঙ্কার হেমন্ত বিশ্ব শর্মার! বর্ণাঢ্য রোড শো

Next post

জমে গেল ‘অরেঞ্জ ক্যাপ’-র লড়াই, শীর্ষে দুই সানরাইজার্স তারকা, কত নম্বরে রয়েছেন বিরাট কোহলি?

Post Comment

You May Have Missed