দীপাবলিতে কিনুন এই ১১ স্টক, দিতে পারে দারুণ লাভ, SBI সিকিউরিটিজ দিচ্ছে টিপস

Diwali Stock Picks 2027 :  প্রতি বছর এই সময়টার জন্য মুখিয়ে থাকেন বিনিয়োগকারীরা (Investments)। দীপাবলির আবহে নতুন হিন্দু ক্যালেন্ডার সম্বতকে (Sambat 2026) কেন্দ্র করে তৈরি হয় অনেক আশা। সেই কারণে এই সময়তেই স্টক কেনার পরামর্শ দিয়ে থাকে ব্রোকারেজ হাউজগুলি। এবার সম্বতে ১১টি স্টক কেনার পরামর্শ দিয়েছে SBI সিকিউরিটিজ। টাটা স্টিল, MCX, IHCL ছাড়াও এই তালিকায় রয়েছে আরও ৮টি স্টকের নাম।

নীচে রইল এই স্টকগুলির বিবরণ

১ Tata Steel : দীপাবলির মুহুরত ট্রেডিংয়ের জন্য এই তালিকায় প্রথমেই নাম রয়েছে টাটা স্টিলের। বিনিয়োগকারীদের জন্য এর টার্গেট প্রাইস ২০০ টাকা রেখেছে SBI সিকিউরিটিজ। ব্রোকারেজ মনে করছে, ১৭ শতাংশ বাড়তে পারে এই স্টক। বর্তমানে এই স্টকের বাজার মূল্য ১৭১ টাকা।

২ ইন্ডিয়ান হোটেলস কোম্পানি : এই কোম্পানিতে ভরসা রাখছে SBI সিকিউরিটিজ। এখানে বিনিয়োগকারীদের জন্য টার্গেট প্রাইস দেওয়া হয়েছে ৯৩৫ টাকা। সংস্থা মনে করছে, এই শেয়ারের আগামী দিনে ১৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোম্পানির শেয়ারের বাজারমূল্য এখন চলছে ৮১৩ টাকা।    

৩ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (MCX) : এর টার্গেট প্রাইস রাখা হয়েছে ৩৬৩৩ টাকা। ব্রোকারেজ ফার্ম জানিয়েছে, এটির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ১৪ শতাংশ । এই স্টকের বর্তমান বাজার মূল্য ৩১৮৭ টাকা। 

৪ জ্যোতি সিএনসি অটোমেশন : ব্রোকারেজ ফার্ম জানিয়েছে, বর্তমানে এই স্টকের প্রাইস ৯২৬ টাকা রয়েছে। এর টার্গেট প্রাইস রাখা হয়েছে ১০৮৭ টাকা। সব মিলিয়ে এর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ১৭.৪ শতাংশ।

৫ জ্যোতি সিএনসি অটোমেশন : ব্রোকারেজ ফার্ম জানিয়েছে, বর্তমানে এই স্টকের প্রাইস ৯২৬ টাকা রয়েছে। এর টার্গেট প্রাইস রাখা হয়েছে ১০৮৭ টাকা। সব মিলিয়ে এর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ১৭.৪ শতাংশ।

৬ স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস : এই স্টকের টার্গেট প্রাইস ১০৮০ টাকা রেখেছে ব্রোকারেজ ফার্ম। এর সম্ভাব্য বৃদ্ধির পরিমাণ ১৫.৫ শতাংশ আশা করছে কোম্পানি। বর্তমানে এর মার্কেট প্রাইস ৯৩৫ টাকা চলছে। 

৭ জেনাস পাওয়ার ইনফ্রাস্টাকচারস : এই স্টকের টার্গেট প্রাইস ৩২০ টাকা রেখেছে SBI সিকিউরিটিজ। ব্রোকারেজ মনে করছে এর ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা ১৯.৪ শতাংশ। বর্তমানে এর দাম রয়েছে ২৬৮ টাকা।

৮ সেন্টাম ইলেকট্রনিক্স : এই কোম্পানিকে সম্ভাব্য বৃদ্ধির তালিকায় সবথেকে ওপরে রেখেছে ফার্ম। ২২ শতাংশ বৃদ্ধির আশা করা হচ্ছে এই স্টক থেকে। এর টার্গেট প্রাইস রাখা হয়েছে ৪,৯৮০ টাকা। এর বর্তমান বাজার মূল্য ৪,০৮২ টাকা।

৯ স্টাইলাম ইন্ডাস্ট্রিজ : এই শেয়ারের টার্গেট প্রাইস রাখা হয়েছে ৩৬৬২ টাকা। এর বৃদ্ধির সম্ভাবনা ধরা হয়েছে ১৪.২ টাকা। এর বর্তমান বাজার মূল্য (CMP) ৩,২০৬ টাকা রয়েছে।   

১০ সম্ভব স্টিল টিউবস : ব্রোকারেজ ফার্ম এর টার্গেট প্রাইস রেখেছে ১৯৭ টাকা। এর ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা ১৬.৬ শতাংশ রেখেছে কোম্পানি। এর বর্তমান বাজারমূল্য ১৬৯ টাকা রয়েছে।

১১ লুম্য়াক্স ইন্ডাস্ট্রিজ : SBI সিকিউরিটিজ এই স্টকের টার্গেট প্রাইস ৬,০৯৭ টাকা রেখেছে। এর ঊর্ধ্বমুখী সম্ভাবনা ২০.৭ শতাংশ। এর বর্তমান বাজারমূল্য ৫,০৫১ টাকার টাকা । 

 

আরও পড়ুন : ধসের বাজারেও দারুণ লাভ, এক বছরে ৩০% CAGR দিয়েছে এই ৭ মিউচুয়াল ফান্ড

Post Comment

You May Have Missed