Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়ল লোহার ব্যারিকেডের উচ্চতা, নিরাপত্তায় আরও কড়াকড়ি

Last Updated:

Mamata Banerjee: এর আগে তাঁর বাড়ির সামনে লোহার ব্যারিকেড বসানো হয়েছিল। এবার নিরাপত্তার কথা মাথায় রেখে সেই ব্যারিকেডের উচ্চতা বাড়ানো হয়েছে।

News18
News18

কলকাতা: নিরাপত্তা জোরদার করতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা লোহার ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হল। এর আগে তাঁর বাড়ির সামনে লোহার ব্যারিকেড বসানো হয়েছিল। এবার নিরাপত্তার কথা মাথায় রেখে সেই ব্যারিকেডের উচ্চতা বাড়ানো হয়েছে।

চলতি বছরের জুন মাসে ডিরেক্টরেট অফ সিকিউরিটির তরফে বাড়ির ভিতরে ভিউ কাটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রাজ্যের বিভিন্ন জায়গায় দলের নেতা-কর্মীদের জনরোষের মুখে পড়ার অভিযোগ উঠেছে। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর পর কুণাল ঘোষের দিকে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। সামনেই পুরসভা নির্বাচন। তার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই পদক্ষেপের অংশ হিসেবেই বাড়ানো হল বাড়ির সামনের লোহার ব্যারিকেডের উচ্চতা।

প্রসঙ্গত, নির্বাচনের ফলপ্রকাশের কয়েকদিন পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। সেই সময় রাস্তায় তিনি দেখেন তাঁর জন্য ডিম হাতে অপেক্ষা করছেন একজন। এরপরেই কুণালের মাথায় ডিম ছুড়ে মারা হয়। ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই লোহার ব্যারিকেড? এদিন মমতা-পন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াতে রেলিং এর উচ্চতা বাড়ানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলে কিছু নেই। তাই এই ব্যবস্থা।’

Post Comment

You May Have Missed