Sukna Toy Train Museum: ৫ টাকার টিকিট একলাফে ২০! বড় সিদ্ধান্ত রেলের, বদলে সুকনায় টয় ট্রেনের মিউজিয়ামে পর্যটকদের জন্য খুলছে বিনোদনের নতুন দিগন্ত

Sukna Toy Train Museum: ৫ টাকার টিকিট একলাফে ২০! বড় সিদ্ধান্ত রেলের, বদলে সুকনায় টয় ট্রেনের মিউজিয়ামে পর্যটকদের জন্য খুলছে বিনোদনের নতুন দিগন্ত

Last Updated:

Sukna Toy Train Museum: শিলিগুড়ির কাছে সুকনা টয় ট্রেন মিউজিয়াম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রেল। পর্যটকদের ৫ টাকার বদলে ২০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এখানে। তবে এই মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে মিউজিয়ামের ভিতরে পর্যটকদের অভিজ্ঞতায় যোগ হচ্ছে একগুচ্ছ নতুন চমক।

+

সুকনা টয় ট্রেন মিউজিয়ামের প্রবেশমূল্য ৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০ টাকা

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ির উপকণ্ঠে অবস্থিত সুকনা রেল স্টেশনকে কেন্দ্র করে ফের চর্চায় ঐতিহ্যবাহী টয়ট্রেন। পর্যটন মানচিত্রে সমতলের এই গুরুত্বপূর্ণ স্টেশনকে নতুনভাবে তুলে ধরতে বড়সড় সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। লক্ষ্য একটাই—টয়ট্রেনের ইতিহাসকে আরও আকর্ষণীয়ভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে রেলওয়ে বোর্ড। ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরীর উদ্যোগেই এই প্রকল্পে ছাড়পত্র ও আর্থিক অনুমোদন মিলেছে। ইতিমধ্যেই সুকনা মিউজিয়ামে সংস্কারের কাজ শুরু হয়েছে। স্টেশন চত্বর ও মিউজিয়ামের ভেতরের সাজসজ্জায় আনা হচ্ছে আধুনিক ছোঁয়া।

২০০৫ সালে ঘুম ও কার্শিয়াংয়ের পর সুকনায় চালু হয়েছিল এই মিউজিয়াম। এখানে সংরক্ষিত রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলের দীর্ঘ ইতিহাস, বিরল আলোকচিত্র, নথি ও ঐতিহ্যবাহী সামগ্রী। তবে শিলিগুড়ির এত কাছে থাকা সত্ত্বেও পর্যটনমহলে সেভাবে জনপ্রিয়তা পায়নি এই কেন্দ্র। সেই সীমাবদ্ধতা কাটাতেই এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

সুকনা স্টেশন মাস্টার তপন মালাকার জানিয়েছেন, মিউজিয়ামে নতুন কিছু দুষ্প্রাপ্য সংগ্রহ আনা হবে এবং প্রদর্শন পদ্ধতিতেও বদল আনা হচ্ছে। আগামী এক মাসের মধ্যেই সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ার কথা। আগে যেখানে মাত্র ৫ টাকায় প্রবেশ করা যেত, এখন ২০ টাকার টিকিট কেটে দর্শনার্থীরা রেলের অজানা ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সব মিলিয়ে, সুকনা মিউজিয়ামকে ঘিরে এই উদ্যোগ শুধু একটি সংস্কার প্রকল্প নয়—বরং সমতল থেকে পাহাড় পর্যন্ত বিস্তৃত টয়ট্রেনের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও দৃশ্যমান করে তোলার এক বড় পদক্ষেপ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Sukna Toy Train Museum: ৫ টাকার টিকিট একলাফে ২০! বড় সিদ্ধান্ত রেলের, বদলে সুকনায় টয় ট্রেনের মিউজিয়ামে পর্যটকদের জন্য খুলছে বিনোদনের নতুন দিগন্ত

Previous post

Fossils Concert in Siliguri: ৮ বছর পর শিলিগুড়িতে ফসিলস! ‘ফসিলস ৭’-এর সাফল্যের পর এবার উত্তরবঙ্গে রূপম ঝড়! জানুন টিকিট বুকিং, মূল্য সবের খুঁটিনাটি

Next post

Indian Railways: নেপাল সীমান্ত থেকে সরাসরি দিল্লি! এবার নকশালবাড়ি স্টেশনেও দাঁড়াবে সিকিম মহানন্দা এক্সপ্রেস, জানুন সময়সূচি

Post Comment

You May Have Missed