বেড়েছে সুদের হার, বেশি EMI দেওয়া ভাল নাকি বেশিদিন ধরে EMI দেওয়া ভাল?
কলকাতা: রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি অক্টোবরেই ব্যাঙ্কের রেপো রেট বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পর এই প্রথম রেপো রেট বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক। আর তার কারণ হল মূল্যবৃদ্ধি। অগস্টে মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল ৪.৮২ শতাংশ। যদিও রিজার্ভ ব্যাঙ্ক টার্গেট দিয়েছিল ৪ শতাংশ মূল্যবৃদ্ধির। যাঁরা রেপো রেট লিঙ্কড ফ্লোটিং রেটের লোন নিয়েছিলেন, তাঁদের জন্য বেড়ে গিয়েছে লোনের সুদের হার। যদিও নির্দিষ্ট হারে দেওয়া লোনের সুদের হারে কোনও বদল আসেনি।
সুদের হার বাড়ার ফলে দুই রকম ভাবে নতুন সুদের হারে লোন পাওয়া যেতে পারে। প্রথমত EMI কিছুটা বাড়িয়ে দেওয়া হতে পারে। এই ক্ষেত্রে লোনের সময়কালে কোনও বদল হবে না। আর অন্যদিকে, EMI-তে কোনও বদল না করে লোনের সময়কাল বাড়িয়ে দেওয়া হতে পারে। একটিতে দৃশ্যত পকেটে চাপ কমে। আর অন্যটিতে কিছুটা বাড়তি খরচ হয়।
কিন্তু বিষয়টা কেমন ভাবে হয়? ধরা যাক দু’জন ৮ শতাংশ সুদের হারে ৫০ লক্ষ টাকা ২০ বছরে জন্য লোন নিয়েছিলেন। এর ফলে তাঁদের EMI দিতে হত ৪১ হাজার ৮২২ টাকা। পরবর্তীতে লোনের সুদের হার বেড়ে গেলে একজন লোনের সময়কাল বৃদ্ধি করলেন। তাঁর EMI বাড়ল না। অন্যজন, লোনের সময়কাল বৃদ্ধি করলেন না, কিন্তু EMI বৃদ্ধি করলেন।
প্রথমজন লোনের সময়কাল বৃদ্ধি করলেন। এর ফলে EMI রইল ৪১ হাজার ৮২২ টাকা। লোনের সময়কাল ২০ বছর থেকে বেড়ে হল প্রায় ২১ বছরের মতো বা ২৫২ মাস। এর ফলে, মোট সুদের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৫৫ লক্ষ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
দ্বিতীয় জন লোনের সুদের হার বৃদ্ধি করলেন। এর ফলে তাঁর সুদের হার হল ৮.২৫ শতাংশ। তিনি লোনের সময়কাল বৃদ্ধি না করলে তাঁর সুদের পরিমাণ বাড়বে। মাসে EMI দিতে হবে ৪২ হাজার ৬০০ টাকা। যদিও তাঁর লোন শেষ হবে ২০ বছরেই। তাঁকে মোট দিতে হবে ৫২ লক্ষ ২০ হাজার টাকা।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Post Comment