Solar Panel: বিদ্যুতের বিল কমাতে সোলার বসাবেন? বাড়ির জন্য কত কিলোওয়াট প্রয়োজন, জেনে নিন

Last Updated:

Solar Panel: বাড়ির বিদ্যুতের বিল কমাতে সোলার প্যানেল বসাতে চান? আপনার দৈনিক বিদ্যুতের ব্যবহার অনুযায়ী ১ কিলোওয়াট, ২ কিলোওয়াট নাকি ৩ কিলোওয়াটের সোলার সিস্টেম প্রয়োজন, তা জেনে নিন। পাশাপাশি সোলার বসানোর আগে কোন বিষয়গুলি মাথায় রাখবেন, জানুন বিস্তারিত।

+

বাড়িতে কত কিলোওয়াটের সোলার প্যানেল বসাবেন?

বসিরহাট, জুলফিকার মোল্যা: বিদ্যুতের খরচ কমাতে বর্তমানে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর প্রবণতা বাড়ছে। তবে বাড়ির জন্য ঠিক কত কিলোওয়াটের সোলার সিস্টেম প্রয়োজন, তা নির্ভর করে পরিবারের দৈনিক বিদ্যুৎ ব্যবহার এবং একসঙ্গে কতগুলি বৈদ্যুতিক যন্ত্র চালানো হচ্ছে তার উপর। সাধারণ পরিবারের ক্ষেত্রে ১, ২ এবং ৩ কিলোওয়াটের সোলার সিস্টেমই বেশি জনপ্রিয়। ব্যবহারের ধরন অনুযায়ী সিস্টেমের ক্ষমতা যেমন বদলায়, তেমনই বদলে যায় মোট খরচও।

বসিরহাটে সোলার প্যানেল ইনস্টলেশনের সঙ্গে যুক্ত সৌরভ বিশ্বাস জানান, ছোট পরিবারের জন্য ১ কিলোওয়াটের সোলার সিস্টেম যথেষ্ট হতে পারে। এতে ফ্যান, LED আলো, টিভি, রাউটার এবং মোবাইল চার্জারের মতো সাধারণ বৈদ্যুতিক সরঞ্জাম চালানো সম্ভব। অন-গ্রিড ১ কিলোওয়াট সিস্টেম বসাতে আনুমানিক ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা খরচ হতে পারে। তবে সরকারি ভর্তুকি পাওয়ার যোগ্য হলে কার্যকর খরচ কিছুটা কমতে পারে। ব্যাটারি-সহ অফ-গ্রিড বা হাইব্রিড সিস্টেম নিলে খরচ অবশ্যই বেশি হবে।

মাঝারি পরিবারের ক্ষেত্রে ২ কিলোওয়াটের সোলার সিস্টেম কার্যকর বিকল্প হতে পারে। ফ্যান, আলো, ফ্রিজ, টিভি, কম্পিউটার-সহ একাধিক দৈনন্দিন ব্যবহারের যন্ত্র চালানোর জন্য এই ক্ষমতার সিস্টেম ব্যবহার করা যায়। অন-গ্রিড ২ কিলোওয়াট সিস্টেমের আনুমানিক খরচ ১.২০ লক্ষ থেকে ১.৬০ লক্ষ টাকা। তবে প্যানেল ও ইনভার্টারের ব্র্যান্ড, সরঞ্জামের মান এবং ইনস্টলেশন খরচের উপর নির্ভর করে মোট দাম কম-বেশি হতে পারে।

Previous post

Bangla News: আটের দশকে থমকে যাওয়া এক ঘর! ৫ হাজার সিডি-ক্যাসেটে আজও নস্টালজিয়ার রাজত্ব, কোথায় জানুন

Next post

মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?

Post Comment

You May Have Missed