Siliguri News: চার প্রহরের পুজো, বদলেছে প্রবেশ ও পার্কিং, শিবরাত্রিতে চাঁদমণি মন্দিরের নিয়ম জানুন

Siliguri News: চার প্রহরের পুজো, বদলেছে প্রবেশ ও পার্কিং, শিবরাত্রিতে চাঁদমণি মন্দিরের নিয়ম জানুন

Last Updated:

Siliguri News: মন্দিরের মুখ্য পুরোহিত সরোজ কুমার মিশ্রা বলেন, “রাস্তার কাজের কারণে কিছু নিয়ম পরিবর্তন করতে হয়েছে। তবে ভক্তদের সুবিধাই আমাদের প্রথম লক্ষ্য। যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারেন, তার সব ব্যবস্থা রাখা হয়েছে।”

+

১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসনের অনুমতি নিয়ে বসছে ঐতিহ্যবাহী বিশাল মেলা। গোটা এলাকা থাকবে সিসিটিভি নজরদারিতে, মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবকেরাও ভক্তদের সহায়তায় থাকবেন।

শিলিগুড়ি: শিবরাত্রি সামনে। আর সেই আবহেই নতুন সাজে সেজে উঠছে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী চাঁদমণি শিব মন্দির। প্রতি বছরের মতো এ বারও মহাধুমধামে পালিত হবে শিবরাত্রি, তবে মন্দির চত্বরে এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। সামনে জাতীয় সড়কের (NH) রাস্তা নির্মাণের কাজ এবং অদূরে মহাকাল মন্দির তৈরির কারণে ভক্তদের যাতায়াত ও পার্কিং ব্যবস্থায় বিশেষ নিয়ম জারি করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ব্যক্তিগত গাড়ি নিয়ে এলে মূল সড়কে যেখানে ব্রিজের কাজ চলছে, সেখানে নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে গাড়ি রাখতে হবে। উল্লেখযোগ্য বিষয়, পার্কিংয়ের জন্য কোনও অর্থ নেওয়া হবে না। দূরদূরান্ত থেকে আগত ভক্তদের সুবিধার্থে মাল্লাগুড়ি বা মাটিগাড়ায় হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে—এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেই মিলবে রুম।

এ বছর চতুর্দশী তিথি শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪ মিনিটে, যা চলবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৪ মিনিট পর্যন্ত। চার প্রহরের পুজোর সময়সূচিও ঘোষণা করা হয়েছে—প্রথম প্রহর সন্ধে ৬টা ১১ মিনিট থেকে রাত ৯টা ২৩ মিনিট, দ্বিতীয় প্রহর রাত ৯টা ২৩ মিনিট থেকে রাত ১২টা ৩৫ মিনিট, তৃতীয় প্রহর রাত ১২টা ৩৫ মিনিট থেকে রাত ৩টা ৪৭ মিনিট এবং চতুর্থ প্রহর রাত ৩টা ৪৭ মিনিট থেকে সকাল ৬টা ৫৯ মিনিট পর্যন্ত।

মন্দিরের মুখ্য পুরোহিত সরোজ কুমার মিশ্রা বলেন, “রাস্তার কাজের কারণে কিছু নিয়ম পরিবর্তন করতে হয়েছে। তবে ভক্তদের সুবিধাই আমাদের প্রথম লক্ষ্য। যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারেন, তার সব ব্যবস্থা রাখা হয়েছে।”

Previous post

গ্লাসে পরে থাকা অবশিষ্ট ঠান্ডা পানীয় বোতলে ঢেলে পুনরায় বিক্রি! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল DDCA

Next post

Siliguri AINU: জটিল অস্ত্রোপচারের জন্য আর দিল্লি-মুম্বই নয়! শিলিগুড়ির AINU-তে চালু অ্যাডভান্সড রোবোটিক সার্জারি সেন্টার, বাড়তি অর্থ-সময়-ঝুঁকি থেকে রেহাই

Post Comment

You May Have Missed