School Teacher: নদিয়ার স্কুলে ছাত্রীদের সঙ্গে কুকীর্তি ফাঁস শিক্ষকের! ক্লাসরুমে আটকে তুমুল বিক্ষোভ, তারপর যা হল…

Last Updated:

School Teacher: শিক্ষাঙ্গনে মর্মান্তিক নিরাপত্তা সংকট! মণিপোতা প্রাইমারি স্কুলে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে শিক্ষক প্রফুল্ল সরকারকে ঘিরে ক্ষুব্ধ অভিভাবকদের তুমুল বিক্ষোভ। পুলিশ গিয়ে উদ্ধার করল অভিযুক্তকে।

+

মণিপোতা প্রাইমারি স্কুলে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে ঘরে আটকে অভিভাবকদের বিক্ষোভ ও কোতোয়ালি থানার পুলিশি উদ্ধার অভিযান

কৃষ্ণনগর, মৈনাক দেবনাথ: ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মণিপোতা প্রাইমারি স্কুল চত্বর। অভিযুক্ত শিক্ষককে একটি শ্রেণিকক্ষের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানার পুলিশ, পরে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও স্কুল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর সঙ্গে কুরুচিপূর্ণ ও অশালীন আচরণের অভিযোগ উঠছিল। বৃহস্পতিবার সকালে বিষয়টি ঘিরে অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ চরমে ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে একটি ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ দ্রুত স্কুলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এরপর অভিযুক্ত শিক্ষককে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: কোন মাস্টারপ্ল্যানে এড়াতে পারবেন ভয়াবহ অগ্নিকাণ্ড? পুজোর মুখে অশোকনগর ফায়ার ব্রিগেডের নয়া পরিকল্পনা

জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রফুল্ল সরকার কোতোয়ালি থানার অন্তর্গত ঠাকুরতলা এলাকার বাসিন্দা। প্রায় দু’বছর আগে তিনি মণিপোতা প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি কুন্দপাড়া প্রাইমারি স্কুলে কর্মরত ছিলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, কুন্দপাড়া প্রাইমারি স্কুলে থাকাকালীনও ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সেই সময় তাঁকে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বলেও দাবি এলাকাবাসীর। যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বর্তমানে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে গিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ছাত্রীদের বক্তব্য এবং স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলার পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Previous post

২০০০ বেডের হাসপাতাল, গরিবদের জন্য ১০০০ বেড, রাজ্যে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা আদানির

Next post

CM Suvendu Adhikari Gautam Adani Meeting: বাংলায় ১ লক্ষ কোটির বেশি বিনিয়োগের ঘোষণা, আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে জোর শিল্পে

Post Comment

You May Have Missed