Sanskrit Diwas: খুদে পড়ুয়াদের নিখুঁত উচ্চারণে সংস্কৃত শ্লোক পাঠ, ঝরঝরে আবৃত্তি শুনে মুগ্ধ সবাই! ছোটদের পারফরম্যান্স চমকে দেবে
Last Updated:
Sanskrit Diwas: মুখে মুখে সংস্কৃত শ্লোক ও গল্প! নবদ্বীপের প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল সংস্কৃত দিবস। সহজ ও সাবলীল উচ্চারণে সংস্কৃত শ্লোক পাঠ ও কথোপকথন। সরকারি নির্দেশিকা যথাযথভাবে মেনে এদিন বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হয়েছে অনুষ্ঠানটি।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: সাবলীল উচ্চারণে সংস্কৃত শ্লোক পাঠ করে অনুষ্ঠানের সূচনা। ভাষার সাবলীল ব্যবহারে নজর কাড়ল পড়ুয়ারা। সংস্কৃত শ্লোক পাঠকে কেন্দ্র করে সোমবার উৎসবের আবহ তৈরি হয় নবদ্বীপের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি নির্দেশিকা মেনে এদিন বিদ্যালয়ে পালিত হল ‘সংস্কৃত দিবস’। পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণে সংস্কৃত ভাষা চর্চার এই আয়োজন হয়ে উঠল প্রাণবন্ত।
Post Comment