Road Accident: ছুটির সকালে শান্তিপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা, গাড়ি-স্কুটি মুখোমুখি সংঘর্ষে মৃত ১! গুরুতর আহত আরও

Road Accident: ছুটির সকালে শান্তিপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা, গাড়ি-স্কুটি মুখোমুখি সংঘর্ষে মৃত ১! গুরুতর আহত আরও

Last Updated:

Road Accident: নদিয়ার শান্তিপুরে ভোররাতে স্কুটি-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু স্কুটি আরোহীর। এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

গাড়ি-স্কুটি মুখোমুখি সংঘর্ষে মৃত ১ (নিজস্ব ছবি)
গাড়ি-স্কুটি মুখোমুখি সংঘর্ষে মৃত ১ (নিজস্ব ছবি)

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুরে ভোরের নীরবতা ভেঙে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার ভোরে শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর-কালনাঘাট রোডের ঢালাই মসজিদের সামনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার আনুমানিক ভোর ৪টে নাগাদ একটি ব্যাটারি চালিত স্কুটিতে দুই যুবক নৃসিংহপুর-কালনাঘাট রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি বড় গাড়ির সঙ্গে স্কুটিটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে অনুমান। সংঘর্ষের তীব্রতায় স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন।

দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুজিত বর্মণ, বাবা তপন বর্মণ। তাঁর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর এলাকায়। অপরদিকে গুরুতর আহত অপর যুবককে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হয়েছে। আহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: স্পিড চেস, অবসরে রহস্য গল্প! জয়েন্টে প্রথম কলকাতার মেধাবী শাশ্বত ভবিষ্যতে কী হতে চান জানেন?

পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সকালের প্রথম প্রহরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নৃসিংহপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Post Comment

You May Have Missed