Ritabrata Banerjee Press Meet: তৃণমূল কার? কমিটি ঘোষণা করেই কমিশনে ঋতব্রতরা! সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা

Ritabrata Banerjee Press Meet: তৃণমূল কার? কমিটি ঘোষণা করেই কমিশনে ঋতব্রতরা! সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা

Last Updated:

Ritabrata Banerjee Press Meet: নিউটাউনের এক অভিজাত পাঁচতারা হোটেলে বিদ্রোহী বিধায়ক, নেতা, কাউন্সিলরদের উপস্থিতিতে তৈরি হল ২০ জনের কমিটি৷ তার মধ্যে ১০ জনকে করা হল জাতীয় কমিটির সদস্য৷

এবার কমিশনে ঋতব্রতরা?
এবার কমিশনে ঋতব্রতরা?

কলকাতা: সোমবার নিউটাউনের অভিজাত পাঁচতারা হোটেলে বিশেষ সাংগঠনিক স্পেশাল সেশন করল নব তৃণমূল৷ কী কী সিদ্ধান্ত হল বৈঠকে? কোন পথে সংগঠন সাজাতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা৷ জানালেন সাংবাদিক বৈঠকে৷

কী বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?

এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আজ স্পেশাল সেশন করা হয়। চেয়ারপার্সন হলেন অরূপ রায়। জাতীয় কর্মসমিতি হয়েছে। সব জেলায় জেলা কমিটি হবে। রাজ্য কমিটি হবে। অরূপ রায় চেয়ারপার্সন + ২৯ জন থাকবে..ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, রথীন ঘোষ, সন্দীপন সাহা, গোলাম রাব্বানি, স্নেহাশিস চক্রবর্তী, অপূর্ব সরকার, জয়দেব হালদার, আশিষ বন্দোপাধ্যায়, খগেশ্বর রায়, গঙ্গাপ্রসাদ শর্মা, ঋতব্রত বন্দোপাধ্যায় থাকছেন …কোষাধ্যক্ষ – আখরুজ্জামান….আমরা আজকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনে জানাব৷’’

ঋতব্রত বলেন, ‘‘অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে আজ কোনও আলোচনা বৈঠকে হয়নি৷ নির্বাচন কমিশনের নিয়ম মেনে আজ আমরা করেছি৷ ক্যাঙ্গারু কোর্ট বলে একটা কথা আছে সার্কাস না ভোজ বাজি হচ্ছে সেটা ওরা ঠিক করবে না। ব্যাংক ফ্রিজ নিয়ে আমরা আলোচনা করেছি। তদন্তের ক্ষেত্রে আমরা চিঠি দিয়েছি। স্পেশাল অডিটর নিয়োগ করা হোক, আমরা চাইছি। কে অভিষেক? যাকে পাবলিক চোর পিটুনি দিয়েছিল?’’

ঋতব্রত বলেন, ‘‘এরপর মুখপাত্রদের প্যানেল করা হবে। জাতীয় কর্মসমিতি নির্বাচন কমিশন সহ বাকি স্থানে জানাব। তৃণমূলের সংবিধান মেনেই কাজ করা হচ্ছে৷ আমরা তৃণমূল কংগ্রেস। যাঁরা সেশনে উপস্থিত ছিলেন তাঁরা অরূপ রায়কে চেয়েছেন৷ আমরা আজকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনে জানাব৷ অরূপ দা, বিপ্লব দা পুরানো সৈনিক৷ আইন কানুন মেনে সব কাজ করতে হয়। যাদের নাম ঘোষণা হচ্ছে তারা পরের দিন ছেড়ে দিচ্ছেন (কালীঘাট তৃণমূলে)। নির্বাচন কমিশনের নিয়ম মেনে আজ আমরা করেছি৷’’

ঋতব্রতের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান পরামর্শ দাতা হিসাবে আসতে চাইলে আসবেন৷ তাঁদের লড়াই ব্যক্তির বিরুদ্ধে তাঁদের সমষ্টির লড়াই৷

কী জানালেন অরূপ রায়?

এদিন নব তৃণমূলের স্পেশাল সেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারম্যান করা হয়৷ সাংবাদিক বৈঠকে অরূপ রায় বলেন, ‘‘আমাকে হাউজ আজ মনোনীত করেছে। সারা বাংলা জুড়ে যা পরিস্থিতি চলছে তার মোকাবিলা করে কর্মীদের পাশে এসে দাঁড়িয়ে থাকতে হবে। আজ তাই নয়া কমিটি গড়া হয়েছে। আমরা ১৯৯৮ সাল থেকে লড়াই করেছি। মানুষের স্বার্থে লড়াই করতে হবে। কর্মীদের ভালো রাখা। যাতে অধিকার ও সম্মান নিয়ে চলতে পারে সেটাই দেখার। আমাদের লক্ষ্যতে যেতে হবে৷’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Ritabrata Banerjee Press Meet: তৃণমূল কার? কমিটি ঘোষণা করেই কমিশনে ঋতব্রতরা! সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা

Post Comment

You May Have Missed