টেস্টে নতুন মাইলফলক ছুঁলেন রুট, সচিনকে টেক্কা দেওয়া কি সময়ের অপেক্ষা?
লন্ডন: টেস্টে আরও একটা মাইলফলক ছুঁয়ে ফেললেন জো রুট (Joe Root)। লাল বলের ক্রিকেটে এখনও পর্যন্ত ফ্য়াব ফোরের মধ্য়ে একমাত্র সক্রিয় যে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। বছরের পর বছর ধরে তিনি টেস্ট ক্রিকেটে একটি অসাধারণ রেকর্ড গড়ে তুলেছেন ও নিজের নামের পাশে নতুন নতুন মাইলফলক যোগ করে চলেছেন। এবার টেস্ট ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করে ফেললেন রুট।
ইংল্য়ান্ড ও নিউজিল্যান্ড টেস্ট সিরিজ খেলছে সম্প্রতি। দ্য ওভালে রুট ৭৭ বলে ৪৬ রান করেন। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করে ফেললেন। বর্তমানে তার মোট টেস্ট রান দাঁড়িয়েছে ১৪,০৭৫। সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ১৪ হাজার রান পূরণ করে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সচিনের রান সংখ্যা ১৫,৯২১ রান। যা ছুঁতে রুটের প্রয়োজন আরও ১৮৪৭ রান। ইংরেজ ব্যাটার এখনও পর্যন্ত ১৬৫ ম্য়াচে ৩০২ ইনিংস খেলেছেন। ৫০.৮১ গড়ে খেলেছেন রুট। ৪১ সেঞ্চুরি ও ৬৭টি অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্য়দিকে, সচিন তাঁর কেরিয়ারে ২০০ ম্য়াচ খেলেছেন। ৩২৯টি ইনিংসে ১৫,৯২১ রান করেছেন মাস্টার ব্লাস্টার।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড হারলেও জো রুট আবারও দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। ৪৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জো রুট লড়াকু ৭৫ রান করেন ও নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম হওয়া কয়েকজন ব্যাটারের একজন ছিলেন।
আর্চারকে সমস্যায় ফেলেছেন রাহুল
বিরাট কোহলি, রোহিত শর্মা নয়। ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারকে আইপিএলে সমস্যায় ফেলেছেন কে এল রাহুল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে আর্চার বলেছেন যে ভারতীয় ব্যাটার কে এল রাহুল আর্চারকে সমস্যায় ফেলেছেন বারবার। ইংল্য়ান্ডের তারকা পেসার বলেন, ‘আমার মনে হয় বিরাট কোহলি বা রোহিত শর্মার বিরুদ্ধে আমাকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। আমাকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলেছিল কে এল রাহুল। সম্ভবত আইপিএলের প্রথম কয়েক বছরে রাহুলের ব্য়াটিং আমাকে সমস্যায় ফেলেছিল। আমি মনে করি যদি ওঁ নিজের ফর্মে থাকে, তাহলে কিন্তু দুর্দান্ত ছন্দে থাকে। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে থাকে। মাঠের চারধার ধরে শট খেলার ক্ষমতা রয়েছে রাহুলের। কোনও বোলারকেই সেই সময় রাহুলের সামনে বড় মনে হয় না।’
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?



Post Comment