Rare Kohitur Mango: ৬০০ টাকা প্রতি পিস, ১ কেজির বেশি ওজন! সিরাজ-উদ-দৌলার আমলের ‘কোহিতুর’ আমের অজানা তথ্য
Last Updated:
Rare Kohitur Mango: মুর্শিদাবাদের বিখ্যাত কোহিতুর আম আবারও চর্চায়। স্বাদ, গন্ধ ও ঐতিহ্যের জন্য সিরাজউদ্দৌলার আমল থেকেই এই আমকে বলা হয় আমের ‘কোহিনুর’। ল্যাংড়া, হিমসাগর, আলফানসোর মতো জনপ্রিয় আমের থেকেও কোহিতুরের কদর অনেক বেশি। মুর্শিদাবাদের রানিপসন্দ, গোলাপখাসের সঙ্গে এই বিরল ও রাজকীয় আম দেশ-বিদেশে বিশেষ সমাদৃত।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কোহিতুর আম মুর্শিদাবাদ জেলার অন্যতম সেরা আম, যা দামেও বেশি, ওজনেও। কোহিতুর আম বর্তমানে একটি গাছে মাত্র ৮-১০টি ফলেছে। প্রতিটি আমের ওজন বর্তমানে ১ কেজির ওপর। আম, গাছ থেকে নামানো হলেই, তা চলে যাচ্ছে কলকাতার বাজারে। যার দাম প্রায় ৬০০ টাকা প্রতি পিস।
মুর্শিদাবাদের আম কোহিতুর। স্বাদ ও ঐতিহ্যের দৌড়ে পিছনে ফেলে দিয়েছে ল্যাংড়া, হিমসাগর, আলফানসো সবাইকে। সিরাজউদ্দৌলার আমল থেকে এই আম স্বাদে-গন্ধে ‘কোহিনুর’। একদিকে ল্যাংড়া, রানিপসন্দ, গোলাপখাসেরা। গোটা বাংলায় তো বটেই, বাইরেও এই আম খুবই গণ্যমান্য। আম চাষিরা জানাচ্ছেন, অন্য আম, সে যতই আহামরি হোক না কেন, গাছ রয়েছে প্রচুর। ভাল ফলনের বছরে এক একটি গাছে হাজার থেকে বারোশো আম ধরে। সেখানে কোহিতুরের গাছ অত্যন্ত কম। আর গাছ কম হওয়ার কারণে ফলন কম হয়। ফলন কম হতেই একটি আমের এক কেজির উপর ওজন থাকে।
আম চাষী পিরু শেখ জানিয়েছেন, মুর্শিদাবাদে হাজার হাজার হিমসাগর গাছ রয়েছে, তার কাছাকাছি সংখ্যাতেই রয়েছে ল্যাংড়া গাছ, সেখানে কোহিতুর-গাছের সংখ্যা হাতে গোনা। মুর্শিদাবাদে লালবাগের কাছে আট-দশটা, জিয়াগঞ্জে তিন-চারটে। গোটা জেলায় সব মিলিয়ে শ’খানেক গাছ হবে কি না সন্দেহ। সেগুলোতে কোনওটি গোটা দশটি বেশি আম ধরে না। হাতে গোনা দু-একটা গাছ রয়েছে, যাতে শ-খানেক কোহিতুর ধরে। স্বাদের সঙ্গে অপ্রতুলতার জন্যও চাহিদা বেড়েছে কোহিতুরের। তবে এই আম বর্তমানে গাছ থেকে নামতেই আমের ওজন প্রায় দ্বিগুণ। একটি আমের ওজন প্রায় এক কেজির ওপর। তবে স্বাদ ও অতুলনীয় বলেই জানাচ্ছেন আম চাষীরা।
Murshidabad,West Bengal



Post Comment