Raghunathganj Padma Eco Park: পদ্মাপাড়ের পর্যটকদের কটেজে আজ ভূতের মেলা! ২ কোটি ৩০ লক্ষের পর্যটনকেন্দ্র যেন চোরের আখড়া, ক্ষুব্ধ মুর্শিদাবাদ

Last Updated:

Raghunathganj Padma Eco Park: পদ্মাপাড়ের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে কোটি টাকা খরচে তৈরি হয়েছিল পর্যটনকেন্দ্র ও কটেজ। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেই কটেজগুলি আজ ধ্বংসস্তূপ। চুরি গেছে দরজা-জানালা, তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।

+

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চর পিরোজপুরে পদ্মার ধারে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা পর্যটন কটেজ

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: পদ্মাপাড়ের তৈরি হয়েছিল পর্যটকদের কথা মাথায় রেখে আবাসস্থল। কিন্তু যা আজ ভূতের আবাসস্থলে পরিণত হয়েছে। এমনই ঘটনা লক্ষ্য করা গেল মুর্শিদাবাদে। রঘুনাথগঞ্জ ২নং ব্লকের বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের চর পিরোজপুরে পদ্মা নদীর ধারে মনোরম পরিবেশে তৈরি হয়েছিল পর্যটনকেন্দ্র, যা ইকো পার্ক তৈরির পরিকল্পনা ছিল। চর এলাকায় এই পর্যটনকেন্দ্র নির্মানে কেন্দ্র সরকারের পর্যটন দফতর প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করে। মুর্শিদাবাদ জেলাতে হাজারদুয়ারি ঘুরতে এসে অনেকেই পদ্মা নদীর তীরে ঘুরতে আসতেন। আর তাই পদ্মা ভ্রমণে আসা পর্যটকদের থাকার জন্য পদ্মা নদীর তীরে পর পর ৫টি কটেজ তৈরিও হয়। কিন্তু বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কটেজগুলি।

Post Comment

You May Have Missed