Purulia Tourism: সৌন্দর্যের আড়ালে বিপদ! পুরুলিয়ার জনপ্রিয় স্পট নিয়ে উদ্বেগে পর্যটকরা, হলটা কী?

Purulia Tourism: সৌন্দর্যের আড়ালে বিপদ! পুরুলিয়ার জনপ্রিয় স্পট নিয়ে উদ্বেগে পর্যটকরা, হলটা কী?

Last Updated:

Purulia Tourism: প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জনপ্রিয় দুই জলপ্রপাত বর্তমানে পর্যটকদের অন্যতম প্রিয় ঠিকানা। তবে অসম্পূর্ণ সিঁড়ি, বিপজ্জনক বাঁক এবং গার্ডওয়াল না থাকায় সেখানে বেড়াতে গিয়ে প্রতিনিয়ত আতঙ্কের মুখে পড়ছেন সপরিবারে আসা ভ্রমণপিপাসুরা। স্থানীয় অর্থনীতি ও পর্যটনের স্বার্থে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি উঠছে।

+

পুরুলিয়ার জনপ্রিয় জলপ্রপাত

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পর্যটন মানচিত্রে ক্রমশ গুরুত্ব বাড়ছে পুরুলিয়া জেলার। পাহাড়, জঙ্গল আর ঝরনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে সারা বছরই ভিড় জমান পর্যটকেরা। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় নাম বামনি ফলস ও টুরগা ফলস। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের টানে পর্যটকেরা এলেও, নিরাপত্তা ও পরিকাঠামোর অভাব নিয়ে উঠছে একাধিক অভিযোগ। ফলে আনন্দের মাঝেও আতঙ্কের মধ্যে রয়েছেন পর্যটকেরা।

পর্যটকদের দাবি, বামনি ফলসে যাওয়ার জন্য যে সিঁড়ি নির্মাণ করা হয়েছে, তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। অনেক জায়গায় সিঁড়ি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় গার্ডওয়াল বা নিরাপত্তা ব্যারিকেডও নেই বলে অভিযোগ। এর ফলে বিশেষ করে বয়স্ক পর্যটক ও শিশুদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পরিবারগুলিকে। বর্ষার মরশুম শুরু হলেই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বৃষ্টির জেরে পাথর পিচ্ছিল হয়ে যায়, ফলে সামান্য অসাবধানতাতেই বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আতঙ্ক নিয়েই অনেক সময় ঝরনার সৌন্দর্য উপভোগ করতে হয় পর্যটকদের।

Previous post

হন্ডা সিটি ফেসলিফ্টে দারুণ মাইলেজ, হাইব্রিডের দাম অনেকটাই বেশি ! দেখে নিন ছবি

Next post

Purulia News: এক রাতেই সব ওলটপালট! পুঞ্চায় সাপে কেটে শিশুর মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রশাসনের, ৪ লক্ষের আর্থিক সাহায্য

Post Comment

You May Have Missed