Cyclone Arnab Update: শক্তি আরও বাড়ল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর ! ল্যান্ডফল কবে এবং কোথায় হবে? জারি রেড অ্যালার্ট

Last Updated:

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে। তার প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপকূলেও। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

শক্তি আরও বাড়ল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর (File Photo)
শক্তি আরও বাড়ল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর (File Photo)

বিশ্বজিৎ সাহা, কলকাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে। তার প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপকূলেও। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে থাকবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের তাই আলাদা করে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অর্ণব’। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্ণব। বুধবার অন্ধ্রপ্রদেশের বাপতলা ও বিশাখাপত্তনমের মাঝে পুদুচেরির ইয়ানামের কাছে ল্যান্ডফলের আশঙ্কা রয়েছে। অর্ণবের প্রভাবে অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে।

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘণ্টায় ২৩ কিমি প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে তা এগোচ্ছে। ঘূর্ণায়মান গতিবেগ এই মুহূর্তে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা রয়েছে। আরও গতি বাড়িয়ে সমুদ্রেই এর ঘুর্ণায়মান গতিবেগ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। ২৮ অক্টোবর বুধবার ইয়ানামের কাছে ১৪০ কিমি বেগেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে।

শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (VSCS) পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। গত ৬ ঘণ্টায় ২৩ কিমি বেগে এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। গোপালপুর থেকে ৪০০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে। বিশাখাপত্তনম থেকে ৩৫০ কিমি দক্ষিণপূর্বে। এবং কাকিনাড়া থেকে ৪২০ কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঝড়।

আজ, মঙ্গলবার ২৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে, তারপর উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। তখন ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১১৫-১২৫ কিমি ৷ দমকা হাওয়া বইতে পারে ১৪০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত।

অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি রয়েছে।

বাংলায় প্রভাব: সরাসরি ল্যান্ডফল নয়, তবে ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Previous post

সরাসরি না তাড়িয়ে কর্মীদের ‘স্বেচ্ছায়’ চাকরি ছাড়ার প্রস্তাব, AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট

Next post

নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল

Post Comment

You May Have Missed