Purulia Tourism: বৈশাখে ৪০ ডিগ্রির উৎপাতে নাজেহাল মানুষ, পর্যটকশূন্য অযোধ্যা পাহাড়ে খাঁ খাঁ করছে হোমস্টে! মাথায় হাত ব্যবসায়ীদের
Last Updated:
Purulia Tourism: কার্যত পর্যটকশূন্য হয়ে পড়ছে অযোধ্যা পাহাড়। সাধারণত এই সময়ে সপ্তাহান্তে ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের। কিন্তু এবছর সেই চেনা ছবি অনেকটাই ফিকে। ফলে বড়সড় ধাক্কা খাচ্ছে স্থানীয় পর্যটন ব্যবসা। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই হওয়ায় অনেকেই ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বৈশাখের তীব্র দাবদাহে নাজেহাল মানু। এই গরমের প্রভাবে কার্যত পর্যটকশূন্য হয়ে পড়ছে অযোধ্যা পাহাড়। সাধারণত এই সময়ে সপ্তাহান্তে ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের। কিন্তু এবছর সেই চেনা ছবি অনেকটাই ফিকে। ফলে বড়সড় ধাক্কা খাচ্ছে স্থানীয় পর্যটন ব্যবসা। দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়।
হোটেল, লজ, হোমস্টে, গাইড, গাড়িচালক থেকে শুরু করে ছোট দোকানদার সবাই নির্ভর করেন পর্যটকদের ওপর। কিন্তু গত কয়েকদিন ধরে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। তাঁদের কথায়, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই হওয়ায় অনেকেই ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন। তার ওপর ভোটের কারণে নিরাপত্তা ব্যবস্থা কড়া হওয়ায় কিছুটা ভয়ও কাজ করছে পর্যটকদের মধ্যে।
অনেকেই বলছেন, ভোট মিটে গেলে এবং আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পরিস্থিতি ফের আগের মত হতে পারে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী নির্মল তন্তুবাই ও মিঠুন মাহাতো বলেন, পর্যটক সংখ্যা বেশ খানিকটা কমে গিয়েছে ভোট ও গরমের কারণে। এই সময় বেশিরভাগ বাস ও ছোট গাড়ি ভোটের কাজে ব্যবহার হচ্ছে। তাই পর্যটকরা বেড়াতে এসে তারা গাড়ির পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন না।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Purulia Tourism: বৈশাখে ৪০ ডিগ্রির উৎপাতে নাজেহাল মানুষ, পর্যটকশূন্য অযোধ্যা পাহাড়ে খাঁ খাঁ করছে হোমস্টে! মাথায় হাত ব্যবসায়ীদের



Post Comment