Purulia News: সন্তানের মুখ আর দেখা হল না! কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, স্বামীকে হারিয়ে হাহাকার গর্ভবতী স্ত্রীর

Purulia News: সন্তানের মুখ আর দেখা হল না! কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, স্বামীকে হারিয়ে হাহাকার গর্ভবতী স্ত্রীর

Last Updated:

Purulia News: বাড়িতে রয়েছে গর্ভবতী স্ত্রী। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী। বোলেরো গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তির। পুরুলিয়ার কাশীপুরে ঘটনাটি ঘটেছে।

কাশীপুর থানা
কাশীপুর থানা

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার কাশীপুর থানা এলাকার সোনাথলী অঞ্চলের কালিয়াদা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। একটি বোলেরো গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক ও এক বৃদ্ধ। গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, ক্রোশজুড়ি ও কালিয়াদার মাঝামাঝি এলাকায় সোনাথলীর দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ এতটাই প্রবল ছিল, মোটরসাইকেলে থাকা দু’জনই গুরুতরভাবে আহত হন এবং রাস্তার উপরে ছিটকে পড়েন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় কল্লোলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। কাশীপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পূর্ণ সরেন (৫৮) এবং সহদেব বাস্কে (৩৪)। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পথ নিরাপত্তা সমেত নানাবিধ কর্মসূচি পুলিশের তরফে নেওয়ার পরেও যেভাবে বেপরোয়া গাড়ি চালানো হচ্ছে, তাতে স্থানীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Purulia News: সন্তানের মুখ আর দেখা হল না! কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, স্বামীকে হারিয়ে হাহাকার গর্ভবতী স্ত্রীর

Post Comment

You May Have Missed