Purulia News: অবৈধ বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! নিমেষে ছড়িয়ে পড়ল আগুনের লেলিহান শিখা, আহত ২

Purulia News: অবৈধ বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! নিমেষে ছড়িয়ে পড়ল আগুনের লেলিহান শিখা, আহত ২

Last Updated:

Purulia News: পুরুলিয়া শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি অবৈধ বাজি কারখানায় হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়।

+

অবৈধ বাজি কারখানায় আগুন জ্বলছে

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ অবৈধ বাজি কারখানায় বড়সড় অগ্নিকাণ্ড। পুরুলিয়া শহর সংলগ্ন শ্মশান কালী মন্দির এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই অগ্নিকাণ্ডে দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার পুরুলিয়া শহর লাগোয়া মফস্বল থানার অন্তর্গত বঙ্গাবাড়ি শ্মশান কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়িতে বিকট শব্দ হয়। এরপরেই ভয়াবহ আগুন লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রে খবর মিলেছে,  এই বাড়িতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বাজি তৈরি করা হত। গতকাল হঠাৎ মজুত রাখা বাজি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলে। ‌এছাড়া উপস্থিত হয় মফস্বল থানার পুলিশবাহিনী।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই ঘটনা এলাকার মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।‌ ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশবাহিনী। তাঁদের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ও আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Previous post

Offbeat North Bengal: হাতে দু-তিন দিনের ছুটি, উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন উত্তর দিনাজপুরের অচেনা এই নতুন ডেস্টিনেশনে

Next post

হিন্দু পুলিশ অফিসার হত্যায় অভিযুক্ত, ছাত্রনেতা আটক দিল্লির বিমানবন্দরে; ফেরত পাঠানো হল বাংলাদেশ

Post Comment

You May Have Missed