Professional AI Course: প্রশিক্ষণ শেষে মোটা বেতনের হাতছানি, এই এআই নির্ভর কোর্স করলে ডেকে চাকরি দেবে লোকে! দুর্গাপুরেই রয়েছে সুযোগ
Last Updated:
Professional AI Course: দুর্গাপুরের সিটি সেন্টারে একটি সংস্থা চালু করেছে এআই নির্ভর স্মার্ট বিল্ডিং ডিজাইন ও আর্কিটেকচারাল কোর্স। আধুনিক স্থাপত্যবিদ্যার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন ঘটিয়ে কীভাবে আরও উন্নত ও টেকসই নির্মাণ সম্ভব, তারই পাঠ দেওয়া হচ্ছে এখানে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: বিশ্বজুড়ে এখন শুধুই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জয়গান। চিকিৎসা থেকে মহাকাশ বিজ্ঞান, সব জায়গাতেই কমবেশি এআই ব্যবহার শুরু হয়েছে। দ্রুত নিজের আধিপত্য বিস্তার করছে এই প্রযুক্তি। এই আবহে নতুন প্রজন্মের কাছে কেরিয়ার গড়ার অন্যতম আকর্ষণীয় ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এআই।
বিশেষ করে যাঁরা প্রযুক্তির সঙ্গে সৃজনশীলতাকে যুক্ত করে মোটা টাকা আয় করতে চান, তাঁদের জন্য দুর্গাপুরে রয়েছে বড় সুযোগ। দুর্গাপুরের সিটি সেন্টারে একটি সংস্থা চালু করেছে এআই নির্ভর স্মার্ট বিল্ডিং ডিজাইন ও আর্কিটেকচারাল কোর্স।
আধুনিক স্থাপত্যবিদ্যার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন ঘটিয়ে কীভাবে আরও উন্নত ও টেকসই নির্মাণ সম্ভব, তারই পাঠ দেওয়া হচ্ছে এখানে। এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পড়ুয়ারা প্রথাগত ডিজাইনের ধারণা বদলে ভবিষ্যৎমুখী প্রযুক্তি শিখতে পারছেন। এই কোর্সে এআই-চালিত বিভিন্ন সফটওয়্যার ও টুলস ব্যবহার করে স্মার্ট বিল্ডিং ডিজাইন, অটোমেটেড ড্রাফটিং শেখানো হচ্ছে।
জানা গিয়েছে, এই ধরণের দক্ষতাসম্পন্ন আর্কিটেক্ট ও ডিজাইনারদের চাহিদা বর্তমানে আকাশছোঁয়া। কোর্স শেষে দেশ-বিদেশের বিভিন্ন নামী রিয়েল এস্টেট সংস্থা এবং ডিজাইন কনসালটেন্সিতে মোটা বেতনের চাকরির সুযোগ থাকছে। শুধু চাকরি নয়, ফ্রিল্যান্সিং বা নিজস্ব স্টার্টআপ শুরু করেও লাখ লাখ টাকা আয়ের দিশা দেখাচ্ছে এই বিশেষ কারিগরি শিক্ষা।
Durgapur,Barddhaman,West Bengal




Post Comment