North Dinajpur News: কাজ সেরে ফিরেছিলেন ঘরে, পরদিন সকালেই কোয়ার্টার থেকে মিলল মহিলার নিথর দেহ! চোপড়ায় রক্তারক্তি কাণ্ড
Last Updated:
North Dinajpur News: চা বাগানের মহিলা কর্মীর দেহ উদ্ধার। সকলের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কাজ করতেন চা বাগানে। বাড়ির ভেতর খেরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য: চোপড়ায় এক মহিলা চা শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের লছুগছ ৮ নম্বর কোয়ার্টার এলাকায়। সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের পরিবেশ তৈরি হয়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম জয়ন্তী ওরাও (৫০)।
তিনি স্থানীয় মাতৃ টি স্টেট চা বাগানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। পরিবার ও সহকর্মীদের কাছে তিনি পরিচিত মুখ ছিলেন। হঠাৎ তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাড়ির ভেতর থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছেন। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে।
Uttar Dinajpur,West Bengal
North Dinajpur News: কাজ সেরে ফিরেছিলেন ঘরে, পরদিন সকালেই কোয়ার্টার থেকে মিলল মহিলার নিথর দেহ! চোপড়ায় রক্তারক্তি কাণ্ড




Post Comment