New Electricity Connection: একযুগ কেটেছে হ্যারিকেনের আলোয়! মাত্র ১২ দিনেই কীভাবে এল বিদ্যুৎ? আবেদনের ঠিকানা জানলে আপনারও কাজে আসবে
Last Updated:
New Electricity Connection: এক যুগের অন্ধকার কেটে অবশেষে ঘরে এল আলো। প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিবাদে দীর্ঘ ১২ বছর বিদ্যুৎহীন অবস্থায় দিন কেটেছে। পুরুলিয়ার লাউলদা গ্রামের সাইকেল মেকানিক কৃষ্ণ বাউরি। তাঁর স্ত্রী এবং মেয়ে সল্টলেকের জনতা দরবারে নালিশ জানানোর মাত্র ১২ দিনের মাথায় ফিরল ভাগ্য। প্রশাসনিক তৎপরতায় কাটল অন্ধকার।
পুরুলিয়া: দীর্ঘ এক যুগের অন্ধকারের অবসান। অবশেষে আলো জ্বলল পুরুলিয়ার লাউলদা গ্রামের প্রান্তিক পরিবারে। সামান্য এক জমি-বিবাদের জেরে দীর্ঘ ১২ বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হয়েছে কৃষ্ণ বাউরি ও তাঁর পরিবারকে। অবশেষে সল্টলেকে আয়োজিত মুখ্যমন্ত্রী জনতা দরবারে বিষয়টি জানিয়েছিলেন তাঁরা। তারপর মাত্র ১২ দিনের মাথায় ঘরে এল বিদ্যুৎ।

Post Comment