Murshidabad News: নদীতে স্নান করতে নেমে ভয়ঙ্কর কাণ্ড! মুর্শিদাবাদে ভাগীরথীতে তলিয়ে গেল ১২ বছরের স্কুলছাত্রী, তন্ন তন্ন করে চলছে তল্লাশি
Last Updated:
Murshidabad News: নদীতে স্নান করার হুল্লোড় নিমেষেই বদলে গেল আতঙ্কে। মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায় ভাগীরথীর প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ এক ১২ বছর বয়সী স্কুলছাত্রী। পুলিশ ও উদ্ধারকারী দল নদীতে চিরুনি তল্লাশি চালালেও এখনও মেলেনি ছাত্রীর খোঁজ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: আত্মীয় ও বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেল এক নাবালিকা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বালিয়া গ্রামে। তলিয়ে যাওয়া নাবালিকার নাম সুপ্রিয়া রবি দাস (১২)।
জানা যায়, শুক্রবার সুপ্রিয়া তার আত্মীয় ও বন্ধুদের সঙ্গে বালিয়া ফেরিঘাটের ভাগীরথী নদীতে স্নান করতে এসেছিল। এরপর একটি ফেরিঘাটের নৌকাতে ঝুলে তারা সাঁতার কাটার চেষ্টা করছিল। কিন্তু ফেরিঘাটের নৌকার মাঝি নৌকা চালাতে শুরু করলে তারা জলের স্রোতে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুপ্রিয়া রবি দাস-সহ তিনজনের মিলে সাঁতার কাটছিল। এদের মধ্যে দুইজন জীবিত অবস্থায় নদী থেকে উঠে আসতে পারলেও একজন জলের স্রোতে হারিয়ে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে বাঁচানোর চেষ্টা করলেও সুপ্রিয়া রবিদাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় নি। ঘটনার খবর দেওয়া হয় সাগরদিঘি থানার পুলিশকে। তারা এসে খোঁজাখুঁজির চেষ্টা করলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি সুপ্রিয়া রবিদাসকে। গোটা ঘটনায় শোকের আবহ বালিয়া গ্রামে। কান্নায় ভেঙে পড়েছে নদীতে তলিয়ে যাওয়া নাবালিকার আত্মীয়রা।
Murshidabad,Murshidabad,West Bengal
May 29, 2026 10:41 PM IST
Murshidabad News: নদীতে স্নান করতে নেমে ভয়ঙ্কর কাণ্ড! মুর্শিদাবাদে ভাগীরথীতে তলিয়ে গেল ১২ বছরের স্কুলছাত্রী, তন্ন তন্ন করে চলছে তল্লাশি




Post Comment