‘টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র’, বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীকের

‘টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র’, বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীকের

কলকাতা: রাজ্যে পালা বদলের পরপরই শিল্প নিয়ে বড় বার্তা  বিজেপির রাজ্য সভাপতির। ‘টাটা ফিরবেই, ফেরানোর দায়িত্ব বিজেপির। পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির। সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। সিঙ্গুরে জুয়েলারি হাব তৈরি হবে’, জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

আরও পড়ুন, RG কর কাণ্ডে নাম জড়িয়েছিল বারবার, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের

‘টাটা’ নিয়ে বড় বার্তা, কী বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ?

 এদিন শমীক ভট্টাচার্য বলেন, সিঙ্গুরে কৃষক জমি ফেরৎ পেয়েছেন, কিন্তু জমি তাঁর ফসল ফেরৎ পায়নি। কারণ সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গিয়েছে।আমরা সেখানে ইন্ড্রাস্ট্রিয়াল হাব তৈরি করব।..সেখানে প্রায় আড়াই হাজার কোটি টাকার টার্ণ ওভার আছে।তাঁদের পাশে সরকার দাঁড়াবে। এখানে একটা হাব তৈরি হবে।  লক্ষ্য একটা পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসা।’

এবার প্রতিশ্রুতি পূরণের পালা।গত সোমবারই এক বণিকসভার অনুষ্ঠানে ১০০ দিনের মধ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি। শমীক ভট্টাচার্য বলেন, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী ১০০ দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে। খেলা, মেলা, মোচ্ছবের বাইরে বেরিয়ে এসে সরকারের রেভিনিউ বাড়ানো যায় সেদিকে দৃষ্টি।

 যে বণিকসভার অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য এই মন্তব্য় করেন, সেখানেই প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার গুরুতর অভিযোগ তোলেন বণিকসভার সভাপতি। চেম্বার অফ কমার্স সভাপতি  নরেশ পাচিসিয়া বলেন, বছরের পর বছর আমাদের চেম্বারের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গের সব মুখ্যমন্ত্রী পাশে থেকেছেন। একমাত্র ব্যাতিক্রম আমাদের রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা তাঁকে বহুবার আবেদন করা সত্ত্বেও।  শিল্পের উন্নয়ন ও অগ্রগতির জন্য পলিসি সাপোর্ট না পাওয়ায় আমরা অসহায় ছিলাম। সেই কারণে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছিলাম। তৃণমূল আমলে রাজ্য সরকারের গড়িমসির কারণে দীর্ঘদিন ধরে অশোকনগর তেল প্রকল্প থমকে ছিল বলে অভিযোগ। সেই কাজেও গতি আনার আশা দেখাচ্ছে রাজ্যের বিজেপি সরকার।

 শমীক ভট্টাচার্য আরও বলেছিলেন, আমাদের রাজ্যের অনেক প্রাকৃতিক সম্পদ আছে। যেমন অশোকনগর অয়েল ফিল্ড আছে, রাণাঘাট আছে, ন্যাচরাল গ্যাস আছে, আমাদের ম্যাঙ্গানিজ ওরস আছে। সম্ভবত এরাজ্যে সোনা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, বিষ্ণুপুর কিম্বা কালিম্পংয়ের কোনও এক জায়গায়।  যেটা পাওয়া গেছে, সেটা হচ্ছে পুরুলিয়ার বিরল মিনারেল। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি বিষয়টার মধ্যে আসতে। এবং এটা যাতে নিলাম করলে রাজ্য যথেষ্ট অর্থনৈতিক ভাবে লাভবান হবে।

Previous post

ফাইনালে বারবার জ্বলে উঠেছে যাঁদের ব্যাট, তালিকায় প্রথম পাঁচে কারা রয়েছেন?

Next post

Murshidabad News: নদীতে স্নান করতে নেমে ভয়ঙ্কর কাণ্ড! মুর্শিদাবাদে ভাগীরথীতে তলিয়ে গেল ১২ বছরের স্কুলছাত্রী, তন্ন তন্ন করে চলছে তল্লাশি

Post Comment

You May Have Missed