Murshidabad News: গাদাগাদি করে চলছে চিকিৎসা, হাসপাতালের অবস্থা দেখে রেগে অগ্নিশর্মা খোদ মন্ত্রী! দিলেন দ্রুত হাল ফেরানোর আশ্বাস
Last Updated:
Murshidabad News: গোকর্ণ গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে রাজ্যের মন্ত্রী তথা কান্দির বিধায়িকা গার্গী দাস ঘোষ। পরিদর্শনের সময় একাধিক সমস্যা সামনে আসে। চিকিৎসকের অভাব, পরিকাঠামোর সীমাবদ্ধতা এবং রোগীদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। উন্নত স্বাস্থ্য পরিষেবার দিকেও জোর দেওয়া হয়।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের গোকর্ণ গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম ও পরিকাঠামোগত সমস্যার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী তথা কান্দির বিধায়িকা গার্গী দাস ঘোষ। দীর্ঘ দিন ধরেই হাসপাতালের হাল বেহাল অবস্থা। হাল ফেরাতে উদ্যোগী হলেন রাজ্যের মন্ত্রী গার্গী দাস ঘোষ।
পরিদর্শনের সময় তিনি দেখতে পান, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। পুরুষ ও মহিলা রোগীদের জন্য পৃথক বিভাগ থাকলেও বাস্তবে একই পরিসরে দু’টি কক্ষে চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। হাসপাতালের অনুমোদিত বেড সংখ্যা মাত্র ৩০টি হলেও সেখানে ২০০-রও বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। ফলে চরম চাপের মধ্যে স্বাস্থ্য পরিষেবা চালাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, চিকিৎসক সংকট দূর করা এবং হাসপাতালের পরিকাঠামো ও পরিচ্ছন্নতার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই গৌকর্ণ গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, বেড এবং পরিকাঠামোর ঘাটতি রয়েছে। ফলে বিপুল সংখ্যক রোগীকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতির উন্নতি হবে বলেই আশাবাদী এলাকাবাসী।
Murshidabad,Murshidabad,West Bengal



Post Comment