Messi in Kolkata: ‘কোন অধিকারে আমাদের প্রশ্ন করছেন’? মেসিকাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক!

Messi in Kolkata: ‘কোন অধিকারে আমাদের প্রশ্ন করছেন’? মেসিকাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ‘কোন অধিকারে আমাদের প্রশ্ন করছেন’? মেসকাণ্ডে এবার বিরোধীদের একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ‘কুম্ভতে এত লোক মারা গেল! দিল্লিতে রেলস্টেশনে এত লোক মারা গেল!  আপনারা গিয়ে কী ওদের প্রশ্ন করেন! যোগী আদিত্য়নাথকে প্রশ্ন করেছেন? যোগী আদিত্য়নাথকে প্রশ্ন করেছেন? দিল্লিতে রেল স্টেশনে এত লোক মারা গেলে, বিজেপির কোনও নেতাকে প্রশ্ন করেন’?

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Aroop Biswas controversy: মেসি কাণ্ডের জের! রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের…

অভিষেক বলেন,  ‘বাংলা যা হয়েছে, এক ঘণ্টার মধ্যে মুথ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। আমরা জনতার সামনে নত হয়েছি। যাঁরা অভিযুক্ত, সেই পুলিস অফিসার থেকে শুরু করে স্টেডিয়ামের দায়িত্বে যাঁরা ছিলেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।  কোন অধিকারে আমাদের প্রশ্ন করছেন যে, সুকান্ত মজুমদার এই বলেছে, বিজেপি ওই বলেছেন’। তাঁর আরও বক্তব্য.  ‘ওদের বলুন না , কালো টাকা ফিরেছে, ১০ বছর হয়ে গেল প্রধানমন্ত্রী তো বলেছিলেন, পঞ্চাশ দিনে না হলে যা সাজা দেবেন, মেনে নেব। হিম্মত আছে প্রশ্ন করার। কুম্ভে কত লোক মরে গেলে, দেশে সামনে এসে ক্ষমা চেয়েছে। ওরা আমাদের প্রশ্ন করবে। এইজন্য বিজেপি হারে। আর তৃণমূল হারায়’। 

আরও পড়ুন:  Messi in Kolkata: সল্টলেকে মেসিকাণ্ডে বিরাট পদক্ষেপ, ডিজি রাজীব কুমারকে শোকজ রাজ্যের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Previous post

NPS Scheme Merge: NPS স্কিম A এবার C এবং E-এর সঙ্গে এক হবে, জানুন কী সুবিধা হবে, দেখে নিন বিনামূল্যে স্যুইচ করার সময়সীমাও

Next post

Historical Medinipur: একের পর এক বাংলা মায়ের দামাল ছেলে দেশের স্বাধীনতা সংগ্রামে লড়েছেন, অন্যদিকে ৩ স্বৈরাচারী ব্রিটিশ শাসক নিয়েছেন ভয়ানক পদক্ষেপ, রইল ইতিহাসের হাত ধরে মেদিনীপুরে ঘোরা

Post Comment

You May Have Missed