Md Salim: সাঁজোয়া গাড়ি এনে গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে নষ্ট করছে নির্বাচন কমিশন, প্রথম দফার আগে কমিশনের ভূমিকার তীব্র নিন্দা সেলিমের
Last Updated:
দুর্নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করার অভিযোগে তৃণমূলের সমালোচনা করলেও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার তিনি দাবি করেন, বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনী মোতায়েন ও সাঁজোয়া গাড়ি নামিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার বদলে ‘জমানা বদল’-এর পরিবেশ তৈরি করছে কমিশন।
দুর্নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করার অভিযোগে তৃণমূলের সমালোচনা করলেও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার তিনি দাবি করেন, বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনী মোতায়েন ও সাঁজোয়া গাড়ি নামিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার বদলে ‘জমানা বদল’-এর পরিবেশ তৈরি করছে কমিশন।
কলকাতা প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, “আমেরিকা ইরাকে এফ-১৬ বিমান নিয়ে গিয়ে গণতন্ত্র ফেরাতে পারেনি, বরং জমানা বদল করেছে। এখানেও নির্বাচন কমিশন সাঁজোয়া গাড়ি ও প্যারা মিলিটারি ফোর্স এনে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে না, বরং গণতন্ত্রকে শেষ করে রেজিম চেঞ্জের পরিস্থিতি তৈরি করছে।”
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনী এলেই যে ভোট নিরপেক্ষ হবে, এমন নয়; বরং এতে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। পাশাপাশি তাঁর অভিযোগ, পুরসভা ও পঞ্চায়েত ভোটে তৃণমূলও পুলিশের মাধ্যমে একই ধরনের পরিস্থিতি তৈরি করেছে।
অন্যদিকে, আধাসামরিক বাহিনীর ভূমিকা ও কাশ্মীরের মতো সাঁজোয়া গাড়ি পশ্চিমবঙ্গের ভোটে ব্যবহারের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির তরফে প্রকাশিত এক পোস্টারে দেখা যায়, একদিকে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় সংস্থাগুলি, আর অন্যদিকে একা এক মহিলা—নীল পাড় সাদা শাড়ি পরা, হাতে তৃণমূলের পতাকা; যা স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায়-কে নির্দেশ করে।

সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম
গত কয়েক বছর ধরে বামেদের অভিযোগ, তৃণমূল ও ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে মানুষের রুটি-রুজির প্রশ্নকে আড়াল করেছে। তবে এ বার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয় বেশি করে উঠে আসছে বলে দাবি করেছেন সেলিম। তিনি তৃণমূলকে বিজেপি ও আরএসএস-এর ‘সাইড কিক’ বলেও কটাক্ষ করেন এবং বলেন, “এ বার নির্বাচন সাম্প্রদায়িক লাইনে হচ্ছে না।”
ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তুলে তাঁর দাবি, এটি নিরপেক্ষ নয়। তাঁর কথায়, “আমরা প্রথম থেকেই বলছি, এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিতভাবে হয়েছে। জ্ঞানেশ কুমারের যতটা সামর্থ্য, তার চেয়ে বেশি দায়িত্ব তিনি নিয়েছেন।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment