Mango: মালদহে ফলছে দেশী-বিদেশি ১২০ জাতের আম! প্রতি পিস বিকোচ্ছে ১০০০ টাকাতেও, বিমানের ‘ম্যাজিক’-এ প্রচুর লক্ষ্মীলাভ

Mango: মালদহে ফলছে দেশী-বিদেশি ১২০ জাতের আম! প্রতি পিস বিকোচ্ছে ১০০০ টাকাতেও, বিমানের ‘ম্যাজিক’-এ প্রচুর লক্ষ্মীলাভ

Last Updated:

Mango: বর্তমানে প্রায় চার বিঘা জমির উপর বাগানে রয়েছে ১২০ প্রজাতির আমগাছ। আমেরিকার পালমার, থাইল্যান্ডের কাটিমন, থাই ফোর, জাপানের মিয়াজাকি, নিলম, আলফানসো-সহ একাধিক জনপ্রিয় ও দামী জাতের আম রয়েছে।

+

মালদহের আম।

মালদহ, জিএম মোমিন: শুধু মালদহ জেলার ঐতিহ্যবাহী আম চাষই নয়, এবার দেশ-বিদেশের নামী-দামি ১২০ প্রজাতির আম উৎপাদন করে চমক সৃষ্টি করলেন ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রামের এক চাষি। নিজের উদ্যোগ, আগ্রহ এবং দীর্ঘ পরিশ্রমে তিনি মালদহের মাটিতে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী আমের বাগান। এই চাষির নাম বিমান মণ্ডল। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শখের তাগিদে তিনি শুরু করেন বিভিন্ন দেশের বিখ্যাত আমের চাষ। বর্তমানে প্রায় চার বিঘা জমির উপর তাঁর বাগানে রয়েছে ১২০ প্রজাতির আমগাছ। তার মধ্যে আমেরিকার পালমার, থাইল্যান্ডের কাটিমন, থাই ফোর, জাপানের মিয়াজাকি, নিলম, আলফানসো-সহ একাধিক জনপ্রিয় ও দামী জাতের আম রয়েছে। উল্লেখযোগ্য বিষয়, অধিকাংশ গাছেই ইতিমধ্যেই ফল ধরেছে।

বিমান মণ্ডল জানান, “ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন দেশের নামী আমের জাত সম্পর্কে আগ্রহ তৈরি হয়। এরপর নিজের জেদের বশেই মালদহের মাটিতে সেইসব আম উৎপাদনের পরিকল্পনা করি। দীর্ঘ চেষ্টার পর সফলও হয়েছি। বর্তমানে শখের পাশাপাশি এই চাষ থেকে বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছি। বিশেষ কিছু প্রজাতির আম ১,০০০ থেকে ১,৫০০ টাকা কেজি দরে বিক্রি করছি, আবার কোন‌ও আম ১০০০ টাকা পিস হিসেবেও বিক্রি হয়।”

আরও পড়ুনঃ সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর! কিন্তু ফ্রি-তে একদিনও বাসে চড়তে পারবেন না কারা, কেন? জানুন

এ প্রসঙ্গে মালদহ ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “এমন উদ্যোগ জেলার অন্যান্য চাষিদেরও উৎসাহিত করবে। মালদহে যদি দেশ-বিদেশের উন্নত জাতের আম চাষ আরও বাড়ে, তাহলে জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। ইতিমধ্যেই রাজ্য ও দেশের বিভিন্ন আম প্রদর্শনী মেলায় বিমান মণ্ডলের বাগানের আম পাঠানো হচ্ছে।” উল্লেখ্য, মালদহ জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়। এমন পরিস্থিতিতে আধুনিক ও বৈচিত্র্যময় আম চাষ ভবিষ্যতে জেলার কৃষি ও অর্থনীতির নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞ ও চাষিরা।

Post Comment

You May Have Missed