মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
কাঠমান্ডু: এভারেস্ট বেস ক্যাম্পের কাছে পুড়ে ছাই ল্যান্ডমার্ক হোটেল। বিধ্বংসী আগুনের গ্রাসে চলে গেল গোটা সম্পত্তি। বেস ক্যাম্পের কাছে সেটি অন্যতম পুরনো হোটেল ছিল। এভারেস্ট জয়ে যাওয়ার আগে সেখানে একবার অন্তত ঢুঁ মারতেন পর্বতারোহীরা। সেই হোটেলই ভস্মীভূত হয়ে গেল আগুনে। (Hotel Near Mount Everest Burnt)
নেপালের ডিংবোচের অন্যতম পুরনো হোটেল Good Luck Hotel. শুক্রবার সকাল ১১টা নাগাদ ওই হোটেলে আগুন লাগে। হেঁশেল থেকে আগুন ছড়িয়ে পড়ে। অতি অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে আসে, তাতে তুষারে ডাকা পার্বত্য অঞ্চলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় হোটেলটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। (Everest Base Camp Hotel Fire)
A gas cylinder explosion set a hotel on fire along the trekking route to Everest Base Camp in Nepal. Most of the building burned. But the fire broke out in daytime, and no one died. How much worse could it have been at night? https://t.co/6YgF9lXfkW
— Chris.eth (@web3_christian) November 1, 2026
‘এভারেস্ট ক্রনিকল’-কে দেওয়া সাক্ষাৎকারে পর্বতারোহী অর্জুন গুরুং বলেন, “আমরা কিছু করতে পারিনি। চোখের সামনে পুড়ে ছাই হতে দেখলাম।” ওই হোটেলের মালিক কুল বাহাদুর তামাং। হোটেলটি প্রায় ৪ হাজার ৪১০ মিটার উচ্চতায় অবস্থিত ছিল। এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়ার পথে সেখানে থামতেন পর্বতারোহীরা।
স্থানীয় সূত্রে খবর, হোটেলের হেঁশেলে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে, যা সামলানো যায়নি। বৃহস্পতিবার বিকেলে সেখানে তুষারপাত হয়। প্রায় দু’ফুট তুষার জমে যায় চারিদিকে। সেই আবহে হোটেলে আশ্রয় নেন অনেকে। তাঁরা যদিও নিরাপদ রয়েছেন। তড়িঘড়ি আগুন নেভাতে ছুটে যান হোটেলের কর্মী। আগুন নেভানোর কাজে হাত লাগান হোটেলের কর্মীরাও।
আরও পড়ুন: মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
হোটেলটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। ঠান্ডা এড়াতে ব্যবস্থা ছিল ইনস্যুলেশনেরও। এর ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করছেন স্থানীয়রা। তবে হোটেলের বাইরে আগুন ছড়াতে পারেনি। তবে হোটেলের ক্যাশ বাক্সে মজুত টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই এলাকায় ব্যাঙ্ক না থাকায় হোটেলে নগদ জমা থাকত বলে জানা গিয়েছে। হোটেলটি ভস্মীভূত হয়ে যাওয়ায় পর্বতারোহীরাও দুঃখ প্রকাশ করেছেন। চোখের সামনে ওই দৃশ্য় দেখা কঠিন ছিল বলে জানিয়েছেন তাঁরা।
Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Post Comment