চ্যালেঞ্জে মিস্টার বিস্টকে হারিয়ে ৯৫ লক্ষ টাকা জয়, তারপরেই নিজের কর্মকাণ্ডে মন জিতলেন হার্দিক

নয়াদিল্লি: দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে রয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তাঁর ফিটনেস নিয়ে প্রবল সংশয়, জল্পনা চলছে তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরেও। এরই মাঝে আর্থিকভাবে বিরাট লাভবান হলেন হার্দিক। এক চ্যালেঞ্জ জিতে পুরস্কারমূল্য হিসাবে ১০০ মার্কিন ডলার পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।    

সম্প্রতি ফলোয়ারের নিরিখে বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট (MrBeast) এসেছিলেন ভারতে। সেই সময়ই বলিউড তারকা রণবীর কপূরদের সঙ্গে দেখা করা, তাজমহল দেখার পাশাপাশি ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর সঙ্গেও দেখা করে একটি চ্যালেঞ্জ খেলেন মিস্টার বিস্ট।                

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বেসবলের একটি চ্যালেঞ্জ করেন মিস্টার বিস্ট। সেই চ্যালেঞ্জে তাঁদের দুইজনকেই বেসবল ব্যাট দিয়ে বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হত। দুইজনের মধ্যে যে সর্বপ্রথম তিনবার বল মাঠের বাইরে পাঠাতে পারবেন, তিনিই এই চ্যালেঞ্জে জয়ী হতেন। পুরস্কারমূল্য হিসাবে সে ১০০ মার্কিন ডলার পেতেন।    

আরও পড়ুন:- ‘এ’ দলের হয়ে তৃতীয় টেস্টেও নেই পন্থ! আদৌ কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে পারবেন তো ঋষভ? 

এই চ্যালেঞ্জ শুরুর আগে মিস্টার বিস্ট জানান তিনি ছোটবেলায় বেসবল খেলেছেন, তবে হার্দিক সাফ বলে দেন যে তাঁর বেসবল খেলার কোনও অভিজ্ঞতাই নেই। তবে চ্যালেঞ্জে নেমে হার্দিক প্রথমবারেই অল্পের জন্য বল মাঠের বাইরে পাঠাতে ব্যর্থ হন। তাঁর শট দেখে মার্কিন ইউটিউবারও অবাক হয়ে যান। হার্দিকই শেষমেশ সর্বপ্রথম বেসবল ব্যাট দিয়ে বল তিনবার মাঠের বাইরে পাঠান অর্থাৎ হোমরান মারেন। ফলে তিনিই ১০০ মার্কিন ডলার জিতে নেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ লক্ষ টাকার সমান।        

 

অবশ্য হার্দিকের বেসবল ব্যাটে শট মারা নয়, বরং চ্যালেঞ্জ জয়ের পর তাঁর কর্মকাণ্ড নেটিজেনদের আরও বেশি করে নজর কাড়ে, মন জিতে নেয়। হার্দিক এই পুুরস্কারমূল্যের গোটটাই নিজের কাছে রাখার পরিবর্তে দান করে দেওয়ার কথা ঘোষণা করেন।                    

Previous post

Provident Fund: ছুটির দিনে EPFO-র বিশাল উপহার, WhatsApp-এ সহজেই বালান্স চেক করতে পারবেন, নম্বরটি জানেন?

Next post

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়ল লোহার ব্যারিকেডের উচ্চতা, নিরাপত্তায় আরও কড়াকড়ি

Post Comment

You May Have Missed