Kharagpur IIT: আগামীর বিজ্ঞানী তৈরির লক্ষ্য, আইআইটি খড়গপুরে জ্যাম উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা

Kharagpur IIT: আগামীর বিজ্ঞানী তৈরির লক্ষ্য, আইআইটি খড়গপুরে জ্যাম উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা

Last Updated:

Kharagpur IIT: মেধাবী পড়ুয়াদের জন্য খড়গপুর আইআইটির বিশেষ উপহার, শুরু হচ্ছে প্ল্যাটিনাম জুবিলি ফেলোশিপ। মিলবে মাসিক বৃত্তি। 

আইআইটি খড়গপুর 
আইআইটি খড়গপুর 

খড়গপুর, রঞ্জন চন্দ: দেশের বিজ্ঞান গবেষণায় নতুন মাত্র দিতে এবং মেধাবী পড়ুয়াদের উৎসাহিত করতে এক অভিনব উদ্যোগ নিল আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে ‘ডিরেক্টর্স প্ল্যাটিনাম জুবিলি এক্সেলেন্স ফেলোশিপ’ (ডিপিইএফ) চালুর কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মূলত ‘জ্যাম’ ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম সারির পড়ুয়ারা এই বিশেষ সুযোগ পাবেন। এতেই খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে।

আইআইটি খড়গপুর সূত্রে খবর, এই ফেলোশিপের আওতায় নির্বাচিত পড়ুয়াদের পড়াশোনার খরচ চালাতে মাসে পাঁচ হাজার টাকা করে টানা দু’বছর বৃত্তি দেওয়া হবে। এর পাশাপাশি গবেষণার কাজে উৎসাহ দিতে সামার ইন্টার্নশিপ বা গ্রীষ্মকালীন বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য এককালীন ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। খড়গপুর আইআইটির এমএসসি পাঠ্যক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত থেকে শুরু করে ভূতত্ত্ব বা বায়োসায়েন্সের মতো বিষয়গুলিতে বিশ্বমানের পঠনপাঠনের সুযোগ রয়েছে। উন্নত মানের পরীক্ষাগার এবং গবেষণাধর্মী শিক্ষার পরিবেশ পড়ুয়াদের জ্ঞান আহরণে বিশেষ সাহায্য করবে।

আরও পড়ুনঃ ‘তৃণমূল করি, আপনাকে ভোট…’! প্রচার চলাকালীন আচমকা ধেয়ে এলেন মহিলা! ভ্যাবাচ্যাকা সায়নদীপ, তারপর…

প্রতিষ্ঠান সূত্রে জানান হয়েছে, যে সমস্ত পড়ুয়া এমএসসি স্তরে ভাল ফল করবে, তাঁদের জন্য আইআইটি-তে পিএইচডি বা উচ্চতর গবেষণার পথ আরও সহজ হয়ে যাবে। মূলত আগামী প্রজন্মের বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরি করতেই এই ফেলোশিপের পরিকল্পনা করা হয়েছে। আগ্রহী পড়ুয়ারা বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট https://www.iitkgp.ac.in/jam-ug দেখতে পারেন। খড়গপুর আইআইটি-র এই উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণার মানকে আরও কয়েক ধাপ এগিয়ে দেবে বলেই মনে করছে শিক্ষামহল।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Kharagpur IIT: আগামীর বিজ্ঞানী তৈরির লক্ষ্য, আইআইটি খড়গপুরে জ্যাম উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা

Previous post

‘প্রাক্তন বিধায়কের লেটার হেড ছাপিয়ে রাখুন…!’ কোন হেভিওয়েট BJP নেতার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে ‘সংশয়’ কুণাল ঘোষের?

Next post

Accident news: ভয়াবহ দুর্ঘটনা! বাঁকুড়ায় ১৫০ ফুট নীচে পাথর খাদানে পড়ল ডাম্পার, ছিন্নভিন্ন হয়ে মৃ*ত্যু

Post Comment

You May Have Missed