Accident news: ভয়াবহ দুর্ঘটনা! বাঁকুড়ায় ১৫০ ফুট নীচে পাথর খাদানে পড়ল ডাম্পার, ছিন্নভিন্ন হয়ে মৃ*ত্যু

Accident news: ভয়াবহ দুর্ঘটনা! বাঁকুড়ায় ১৫০ ফুট নীচে পাথর খাদানে পড়ল ডাম্পার, ছিন্নভিন্ন হয়ে মৃ*ত্যু

Last Updated:

Accident news: অসতর্কতার জেরে প্রায় ১৫০ ফুট গভীরে পড়ে যায় একটি ডাম্পার। জানা গিয়েছে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পরিত্যাক্ত পাথর খাদানে আছড়ে পড়ে।

ভয়াবহ দুর্ঘটনা
ভয়াবহ দুর্ঘটনা

প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ডাম্পার। অসতর্কতার জের, প্রায় ১৫০ ফুট গভীরে পড়ে যায় একটি ডাম্পার। জানা গিয়েছে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পরিত্যাক্ত পাথর খাদানে আছড়ে পড়ে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালকের।

জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানার শ্যামপুর এলাকায়। ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। পুলিশ সূত্রে খবর, মৃত ডাম্পার চালকের নাম দীপক বাউরি। মৃত চালকের বাড়ি শালতোড়ার শ্যামপুর গ্রামেই।

স্থানীয় সূত্রে জানা গেছে দীপক বাউরি ডাম্পার নিয়ে এদিন একটি পাথর খাদানে কাজে গিয়েছিলেন। পরিত্যাক্ত পাথর খাদানের পাশে ছিল সরকারি অনুমতি থাকা একটি পাথর খাদান। সেখান থেকেই পাথর বোঝাই করতে গিয়েছিলেন দীপক বাউরি।

স্থানীয় সূত্রে খবর, দুটি পাথর খাদানের মাঝে থাকা সংকীর্ণ রাস্তায় ডাম্পার ঘোরানোর সময় আচমকাই ডাম্পারটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক দীপক বাউরি। আর এতেই প্রায় দেড়শো ফুট গভীর পরিত্যাক্ত পাথর খাদানে আছড়ে পড়ে ডাম্পারটি। বিপুল উচ্চতা থেকে ডাম্পারটি গভীর খাদানে আছড়ে পড়ার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালক দীপক বাউরির। পরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ দেহ উদ্ধার করে ঘটনাস্থলে পাঠিয়েছে। দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

Previous post

Kharagpur IIT: আগামীর বিজ্ঞানী তৈরির লক্ষ্য, আইআইটি খড়গপুরে জ্যাম উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা

Next post

LPG Booking: LPG নিয়ে বড় সমস্যা সামনে! ১০ দিন দেরিতে বুক হচ্ছে দ্বিতীয় সিলিন্ডার, একাধিক শহরে ডেলিভারিতেও বিলম্ব

Post Comment

You May Have Missed