Keshav Ashram: অবহেলায় ধুঁকছে রাজ আমলের ঐতিহ্য! শতাব্দী প্রাচীন কেশব আশ্রমের বেহাল দশা, রক্ষণাবেক্ষণের অভাবে বিপন্ন ইতিহাস

Keshav Ashram: অবহেলায় ধুঁকছে রাজ আমলের ঐতিহ্য! শতাব্দী প্রাচীন কেশব আশ্রমের বেহাল দশা, রক্ষণাবেক্ষণের অভাবে বিপন্ন ইতিহাস

Last Updated:

Keshav Ashram: কোচবিহারের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কেশব আশ্রম। তবে বর্তমানে এই ঐতিহাসিক আশ্রমেরই বেহাল দশা। রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট।

কেশব আশ্রম
কেশব আশ্রম

কোচবিহারঃ ‘রাজার শহর’ কোচবিহারে রাজ আমলের স্মৃতি বিজড়িত একাধিক নিদর্শন রয়েছে। এর মধ্যে অন্যতম শতাব্দী প্রাচীন কেশব আশ্রম। তবে বর্তমানে ঐতিহ্যবাহী এই আশ্রমই রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

কোচবিহারের পাটাকুড়া অঞ্চলের তোর্ষা নদীর তীরে অবস্থিত কেশব আশ্রম। এলাকাবাসীদের কাছে অবশ্য রানিবাগান নামেই অধিক পরিচিত। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের আওতাধীন এই পার্কের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পার্কস অ্যান্ড গার্ডেন্স বিভাগের। তবে আশ্রমের বর্তমান অবস্থা দেখলেই রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট হয়ে ওঠে।

কেশব আশ্রমের গেট পেরিয়ে বাঁধের দিকে গেলে দেখা যায়, সীমানার তারের জালির বৃহৎ অংশ কাটা। এছাড়া পার্কে শিশুদের খেলার জিনিসপত্রও বিকল হয়ে পড়ে রয়েছে। শহরের প্রবীণ নাগরিকরা জানান, ঐতিহাসিক এই আশ্রমে একাধিক চুরির ঘটনাও ঘটেছে।

এই বিষয়ে পার্কস অ্যান্ড গার্ডেন্স বিভাগের রেঞ্জ অফিসার অভিজিৎ নাগ জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। ইতিমধ্যেই সংস্কারের প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। টাকা বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে।

কোচবিহারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ কেশব আশ্রম তথা রানি বাগান। বহু ঘাত-প্রতিঘাতের সাক্ষী এই ঐতিহ্যবাহী আশ্রম। তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে এটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পরিস্থিতির কবে উন্নতি হয় সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Keshav Ashram: অবহেলায় ধুঁকছে রাজ আমলের ঐতিহ্য! শতাব্দী প্রাচীন কেশব আশ্রমের বেহাল দশা, রক্ষণাবেক্ষণের অভাবে বিপন্ন ইতিহাস

Previous post

Tamluk Bargabhima Temple: ভক্তদের জন্য সুখবর! তমলুকের সতীপীঠ বর্গভীমা মন্দিরে ফের শুরু হল ভোগ খাওয়ার ব্যবস্থা

Next post

Agriculture News: ৮ হাজার টাকা বিনিয়োগে নিট লাভ ৫০ হাজার! ঢেঁড়স চাষে কীভাবে দু’হাত ভরে কামাচ্ছেন চাষিরা? জানুন

Post Comment

You May Have Missed