Jyotipriya Mallick Barun Biswas Case: এবার খুলছে বরুণ বিশ্বাস খুনের ফাইল…সেই সুটিয়া গণধর্ষণ কাণ্ড! বিপদ বাড়ছে জ্যোতিপ্রিয় মল্লিকের

Jyotipriya Mallick Barun Biswas Case: এবার খুলছে বরুণ বিশ্বাস খুনের ফাইল…সেই সুটিয়া গণধর্ষণ কাণ্ড! বিপদ বাড়ছে জ্যোতিপ্রিয় মল্লিকের

Last Updated:

Jyotipriya Mallick Barun Das Case: দলের যাবতীয় পদ ছাড়ার বিষয় জানিয়ে সম্প্রতি তৃণমূলকে চিঠি পাঠিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। গত শনিবারই জ্যোতিপ্রিয়কে জাতীয় কর্ম সমিতির সদস্য করা হয়েছিল। সেই পদও নাকি তিনি ছেড়ে দিয়েছেন। এই বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, “আমার ৩৫০-এর উপর সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় দলের কোনও কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। তাই সব পদ ছেড়ে দিলাম।”

জ্য়োতিপ্রিয় মল্লিকের নাম উঠেছে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে
জ্য়োতিপ্রিয় মল্লিকের নাম উঠেছে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে

কলকাতা: ছাব্বিশের নির্বাচনী প্রচারে হাবড়ার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেছিলেন, ‘‘বালু আমার ফেভারিট ক্যান্ডিডেট৷’’ সেই বালু, ওরফে জ্যোতিপ্রিয় মল্লিকই গত শুক্রবার অসুস্থতার কারণ দেখিয়ে সরে এসেছেন ‘দিদি’র কাছ থেকে৷ দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক জ্যোতিপ্রিয়৷ কিন্তু, তৃণমূল ছেড়েও আরও বিপদে জ্যোতিপ্রিয় মল্লিক। প্রশাসন সূত্রের খবর, এবার সুটিয়া গণধর্ষণ কাণ্ডের ফাইল খুলতে চলেছে বর্তমান সরকার। ইতিমধ্যেই বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে ও আবেদন জানানো হয়েছে

সুটিয়া গণধর্ষণ কাণ্ড, শিক্ষক বরুণ বিশ্বাস খুনে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়েছিল। এবার সেই ফাইল খুলতে চলেছে সরকার।

কী এই সুটিয়া গণধর্ষণ কাণ্ড?

২০১২ সালের ৫ জুলাই শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন। সুটিয়া গ্রামে মহিলাদের গণধর্ষণের একের পর এক ঘটনার প্রতিবাদ করার পরে হঠাৎ একদিন খুন হয়ে যান বরুণ বিশ্বাস৷ সেই সময় এলাকায় প্রতিবাদ মঞ্চ কোরে অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি।

২০০০ সালে ভয়াবহ বন্যায় এলাকার নদী সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন বরুণ বিশ্বাস। সেই সময় ৩৪ কোটি টাকার অনুমোদন আসে ওই খাতে৷ পরবর্তী সময়ে বড় অংশের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। সেই সমস্ত কিছু নিয়ে সরব হয়েছিলেন বরুণ।

রবিবার কী জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

আজ অগ্রিমিত্রা পাল জানান, ‘‘আমি চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তবে ছোট থেকেই শুনে আসছি কান্ডের কথা। ওই গ্রামকে ধর্ষণের গ্রাম বলা হত মহিলাদের বাঁচাতে গিয়ে ধর্ষণের প্রতিবাদ করার জন্য শিক্ষক বরুণ বিশ্বাসকে নিশংসভাবে খুন হতে হয়েছিল। সেই খুনের পিছনে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে। বরুণ বিশ্বাস কে খুন করেছে তার ফাইল খোলা হবে পাশাপাশি উপযুক্ত শাস্তি দেওয়া হবে। দলীয় পথ থেকে স্থাপক দিলেও দোষী হলে তিনি রেহাই পাবেন না।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Jyotipriya Mallick Barun Biswas Case: এবার খুলছে বরুণ বিশ্বাস খুনের ফাইল…সেই সুটিয়া গণধর্ষণ কাণ্ড! বিপদ বাড়ছে জ্যোতিপ্রিয় মল্লিকের

Post Comment

You May Have Missed