July 6 Declared State Holiday: সব স্কুলে গেল সরকারের তরফ থেকে বড় নির্দেশ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা
Last Updated:
July 6 Declared State Holiday: পাশাপাশি, তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর নানা কর্মসূচির আয়োজন করা হবে। জিরাটে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ির সংস্কার, একটি পার্ক, গ্রন্থাগার এবং স্মারক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
কলকাতা: ৬ জুলাই রাজ্য সরকারি ছুটি থাকবে। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এবার রাজ্যের প্রত্যেকটা স্কুলে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। উচ্চশিক্ষা দফতর আজ থেকে আগামী পনেরো দিন রাজ্যের সব স্কুলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পালন করবে, জানালেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
রাজ্যে বাজেটে স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৬ জুলাইকে রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণার প্রস্তাব রাখা হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভিটেতে ২০০ কোটি টাকা বরাদ্দ হল এতে খুশি বলাগড়বাসীরা। বলাগড়ের মাটিতে শ্যামাপ্রসাদের বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান অনেক। তাঁর নামাঙ্কিত স্কুল, লাইব্রেরি, দাতব্য চিকিৎসালয় রয়েছে।
এদিকে, তোলাবাজি আটকাতে আনা হচ্ছে নতুন আইন ৷ স্বপন দাশগুপ্ত জানান, হস্তক্ষেপ এবং চাঁদাবাজির ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। এই কারণে আগামী দিনে একটি আইন আনা হবে। ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করার আইন আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সোমবার জানান, ‘‘ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইনশৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি-সিন্ডিকেট বন্ধ করা। সিঙ্গল উইনডো সিস্টেমের মাধ্যমে শিল্প ও ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা ৷’’ পশ্চিমবঙ্গে পালাবদলের পর এটিই ছিল বিজেপি সরকারের প্রথম বাজেট। সেই বাজেটে আশাও কিছু কম ছিল না। দুপুর ১২টায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দেখা গেল, আশাপূরণ তো হলই৷ তার বেশিও কিছু মিলল৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment