Hoogly News: ৭৭-র বৃদ্ধ শ্বাসকষ্ট থেকে শুরু তারপর ধরা পড়েছিল টিবি, হাসপাতালের বেডেই মিলল গামছা গলায় দেওয়া দেহ

Hoogly News: ৭৭-র বৃদ্ধ শ্বাসকষ্ট থেকে শুরু তারপর ধরা পড়েছিল টিবি, হাসপাতালের বেডেই মিলল গামছা গলায় দেওয়া দেহ

Last Updated:

Unnatural Death In Hospital: উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর অস্বাভাবিক মৃত্যু! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য 

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল
উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল

হুগলি: উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল শুক্রবার সকালে। এই  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম নরেন্দ্র নাথ ভুঁইয়া (৭৭) তার বাড়ি উত্তরপাড়ার চক লেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি টিবি ধরা পড়েছিল, চিকিৎসা চলছিল।

শুক্রবার  সকালে হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে পায় হাসপাতালের মধ্যেই গলায় গামছা জাতীয় কিছু দিয়ে ফাঁস দেওয়া রয়েছে। চিকিৎসক পরীক্ষা করে দেখেন মৃত অবস্থায় আছে। যদিও এই বিষয় সুপার ও ডেপুটি সুপার প্রতিক্রিয়া দিতে চাননি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিভাবে রোগী আত্মহত্যা করতে পারল কেন কর্তৃপক্ষ দেখতে পেল না তাই নিয়ে প্রশ্ন তুলেছে অন্যান্য রোগীর পরিবার।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে। নরেন্দ্রনাথ বাবুর মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পাশাপাশি এই ঘটনা কিভাবে ঘটল কারও নজরদারির ফাঁক বা গাফিলতি আছে কিনা তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করছে রোগীদের পরিবারের মানুষজন।

মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, নরেন্দ্র নাথ ভুঁইয়া বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। টিবি রোগ ধরা পড়তেই মানসিক অবসাদে ভুগেছিলেন। তিনি আরও অসুস্থ হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করান হয়। তবে এই ধরনের ঘটনা ঘটে যাবে তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলেই পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Hoogly News: ৭৭-র বৃদ্ধ শ্বাসকষ্ট থেকে শুরু তারপর ধরা পড়েছিল টিবি, হাসপাতালের বেডেই মিলল গামছা গলায় দেওয়া দেহ

Post Comment

You May Have Missed