Gold Price Crash: সোনার দামে বিরাট ধস ! ৩ মাসের সর্বনিম্ন দাম দেখে কী করতে বলছেন রবার্ট কিয়োসাকি?

Gold Price Crash: সোনার দামে বিরাট ধস ! ৩ মাসের সর্বনিম্ন দাম দেখে কী করতে বলছেন রবার্ট কিয়োসাকি?

নিজের বিনিয়োগের পরিকল্পনাও জানালেনরবার্ট কিয়োসাকি একটি উদাহরণ দিয়ে তাঁর বিনিয়োগ কৌশল ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “ট্রেন্ডই আপনার সবচেয়ে বড় বন্ধু। এটি পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা। সোনার দাম কমা অনেকটা বাড়ির দাম কমার মতো। আমি আগে দেখি আশপাশের এলাকার সম্পত্তির দাম বাড়ছে না কমছে। যদি আশপাশের দাম বাড়তে থাকে, তাহলে কম দামে বাড়ি কিনব। কিন্তু যদি পুরো এলাকাতেই দাম কমতে থাকে, তাহলে সেই বাড়ি কেনার পরিকল্পনা বাতিল করব।”উল্লেখ্য, রবার্ট কিয়োসাকি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। তিনি নিয়মিত সোনা, রুপো এবং বিটকয়েনে বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন। তাঁর মতে, ডলার, শেয়ার এবং বন্ড দীর্ঘমেয়াদে প্রকৃত সম্পদ নয়, বরং সোনা, রুপো ও বিটকয়েনই সম্পদ বৃদ্ধির কার্যকর মাধ্যম।

Post Comment

You May Have Missed