EXCLUSIVE: ‘দলমত নির্বিশেষে সরকার চাকরি দিলে, রাজধর্ম পালন করলে তাকে স্বাগত জানাই’: সুচেতন ভট্টাচার্য
Last Updated:
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য নিউজ18 বাংলার মুখোমুখি। এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে তিনি জানান, ‘‘আমার ওপেন প্ল্যাটফর্মকে NGO বলা হয়েছিল। NGO বলেছিলেন তৎকালীন TMC নেতা-মন্ত্রীরা। আমি কড়া প্রতিক্রিয়া দিয়েছিলাম।’’ ‘
কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য নিউজ18 বাংলার মুখোমুখি। এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে তিনি জানান, ‘‘বাবা বলতেন যেটা ইচ্ছে হবে সেটাই করবে। বাবা কোনও কিছুই চাপিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। কলেজে পড়ার সময়ে এসএফআই করতাম। বাবা মুখ্যমন্ত্রী থাকাকালীন এসএফআই করতাম। কে কী বই পড়বে তা ঠিক করতেন এসএফআই নেতারা। আমি বিষয়টা মেনে চলতে পারিনি।’’
নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুচেতন ভট্টাচার্য আরও জানান, ‘‘ভোট হিংসায় নিহতদের পরিবারকে চাকরির সিদ্ধান্তে সাধুবাদ ৷ দল-মত নির্বিশেষে সরকার চাকরি দিলে সাধুবাদ ৷ সরকার রাজধর্ম পালন করলে সাধুবাদ জানাব ৷ বাবা শিল্প আনতে চেয়েছিলেন ৷ বাবা নিজের দল থেকে আঘাত পেয়েছিলেন ৷ তবে বাবার মেরুদণ্ড সোজা ছিল ৷ হার স্বীকার করেছিলেন ৷ সিঙ্গুরে শিল্পায়ন হলে বাবা খুশি হতেন ৷ নতুন সরকার শিল্প আনলে সাধুবাদ জানাব ৷ পশ্চিমবঙ্গ ৫০ বছর পিছিয়ে গিয়েছে বলে মনে হয় ৷ দল-মত নির্বিশেষে চাকরি দেওয়াকে সাধুবাদ ৷ পশ্চিমবঙ্গে শিল্পায়ন হলে আমি খুশি হব ৷ মুখ্যমন্ত্রীকে বলব পশ্চিমবঙ্গ এগিয়ে যাক ৷ শিক্ষা-স্বাস্থ্য-সংস্কৃতি-শিল্পে এগিয়ে যাক ৷ আর বামেদের বলব শুধু সোশাল মিডিয়ায় বিপ্লব হয় না ৷’’
পুজোয় সিপিআইএমের বুকস্টল ভাঙচুর করার ঘটনার নিন্দা করার পাশাপাশি সুচেতন জানান, ‘‘রাজনীতিতে কারা উঁচুতে উঠছেন, ভাবলে হাসি পায় ৷ কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়েছি ৷ কিন্তু রাজনীতি-রাষ্ট্রবিজ্ঞান আমার জন্য নয় ৷ মুখ্যমন্ত্রীর সন্তান হওয়া চাপ ছিল ৷ এখনও সেই চাপটা নিতে হয় ৷ বাবার বিরুদ্ধে নানা কথা বলে উত্যক্ত করা হয় ৷ অনেকক্ষেত্রে আমি প্রতিক্রিয়াও দিয়ে ফেলেছি ৷ বুদ্ধবাবুর সন্তান বলে CPIM-এর গঠনতন্ত্রের হতেই হবে ৷ CPIM-এর এমন মানসিকতা রয়েছে ৷ CPIM-কে আমি ভোট দিই, তবে আমি স্বতন্ত্র ৷ আজ পর্যন্ত যা কিছু করেছি, তা সব নিজের যোগ্যতায় করেছি ৷’’

Post Comment