সপ্তাহান্তে টি-২০ সিরিজ়ের শেষ ম্যাচ, কেমন হবে হ্যামিলটনের পিচ? এই মাঠে অতীত রেকর্ড বা কী বলছে?
হ্যামিলটন: আপাত অর্থে সপ্তাহান্তে ভারত ও নিউজ়িল্যান্ডের (IND vs NZ) পঞ্চম টি-২০ ম্যাচটি নিয়মরক্ষারই। তবে তাতে পঞ্চম ম্যাচ ঘিরে তাতে উৎসাহের কমতি নেই। গোটা সিরিজ়েই দুই দলের টানটান লড়াই চলেছে। প্রচুর রান উঠেছে। পঞ্চম টি-২০-তেও কি রানের বন্যা বইবে না বোলাররা মদত পাবেন? কেমন হবে হ্যামিলটনের সেডন পার্কের ২২ গজ?
সেডন পার্কের পিচও কিন্তু ব্যাটিং সহায়কই। এই ২২ গজে সাধারণত ভাল গতি ও বাউন্স দেখা যায়। প্রথম এক, দুই ওভারের পর বল সিম হওয়াও বন্ধ হয়ে যায়। ভাল গতি ও বাউন্স থাকায়, বল দারুণভাবে ব্যাটে আসে এবং তাতে ব্যাটারদের নিজেদের শট খেলতে সুবিধাই হয়। মাঠের সোজা বাউন্ডারিও খুব একটা বড় নয় এবং আউটফিল্ডে বল পড়ে তা দ্রুত গতিতে ছোটে। সুতরাং ফের একবার পঞ্চম টি-২০-তে রানের ফোয়ারা দেখা যেতেই পারে।
অতীতের রেকর্ডও কিন্তু এখানকার পিচের ব্যাটিং সহায়ক হওয়ারই প্রমাণ দেয়। এখানে সব টি-২০ মিলিয়ে প্রথম ইনিংসে গড় ১৭৫ রান উঠে। তবে হালের ম্যাচগুলিতে সেই গড় রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৯২-তে। দ্বিতীয় ইনিংসের গড় কমে গিয়ে ১৫২ রান। ইনিংসের শেষের দিকে বোলররা নিজেদের বোলিংয়ে বৈচিত্র আনলে এবং হার্ড লেংথে জোরে বল মারলে খানিকটা লাভবান হলেও হতে পারেন। দ্বিতীয় ইনিংসের স্কোর সম্ভবত সেটাই প্রমাণ করে এবং আরও প্রমাণ করে যে এখানে কেন টস জিতলে অধিনায়করা সাধারণত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন:- ‘ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও’, একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
প্রসঙ্গত উল্লেখ্য আজই ভারতীয় ওয়ান ডে দলে বদলের ঘোষণা করা হয়েছে। গতকালই জানানো হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণ ওয়ান ডে সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে আকিব নবি দলে সুযোগ পাবেন বলে জল্পনা শোনা যাচ্ছিল। যেমন জল্পনা তেমনই হল। ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্যাচের দলে ডেকে নেওয়া হল জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবিকে।
পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ দুটি ম্যাচে ভারতীয় দলে নবি ছিলেনই। প্রসিদ্ধ কৃষ্ণ চোট পেয়ে ছিটকে যেতেই প্রথম তিন ম্যাচের দলেও তাঁকে রাখা হল। যার অর্থ, পুরো ওয়ান ডে সিরিজেই ভারতীয় দলে থাকবেন নবি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে প্রসিদ্ধর। তিনি এখনও সেরে ওঠেননি। সেই কারণে তিনি ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।
Post Comment