Election Commission: ৭৭ টি বুথে “EVM-র উপর ব্ল্যাকটেপ-আতর ..” ! ‘পুনর্নির্বাচন’-র আর্জিতে কী জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক ?
কলকাতা: দ্বিতীয় দফার ভোটে ইভিএম-কে বিকৃত করার ভুরি ভুরি অভিযোগ ! এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এবার আমাদের কাছে অভিযোগ এসেছে, ইভিএম এর উপর ব্ল্যাকটেপ লাগানো হয়েছে, স্টিকার লাগানো হয়েছে, আতর লাগানো হয়েছে ! মোট ৭৭ টি গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই ৭৭টি অভিযোগের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে অভিযোগ এসেছে ৩২ টি। মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে ১৩ টি অভিযোগ এসেছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে ২৯ টি অভিযোগ এসেছে। বজবজ থেকে এসেছে ৩ টি। এরপর ভেরিফিকেশন চলছে আমাদের। ২৩ টি ভেরিফায়েড কেস আছে। এবং পুনর্নির্বাচন নিয়ে যে রিপোর্ট আছে, সেগুলি কতগুলি স্বীকৃতি পাবে, তা আজ রাত বা কাল ঠিক করা হবে।
আরও পড়ুন, এবারেও বাংলা হাতছাড়া হবে বিজেপির ? কত আসন পেতে পারে তৃণমূল ? বড় খবর জনমত পোলস-এর exit poll-এ !
VIDEO | West Bengal Polls: “77 cases of EVM tampering reported; re-polling likely to take place before May 2,” says CEO Manoj Kumar Agarwal
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7)#AssemblyPollsWithPTI #WestBengalPollsWithPTI #ExitPoll pic.twitter.com/UipIVG6Slg
— Press Trust of India (@PTI_News) April 29, 2026
প্রশ্ন: স্যার পুনর্নির্বাচন কি পয়লা মে হবে ?
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল: দেখুন পুনর্নির্বাচন তো জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে, যে পয়লা মে হবে নাকি ২ মে হবে ..তবে ৪ মে যখন ভোটের ফল প্রকাশ আছে, তখন ২ মে এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। …আমরা তো এখান থেকে দেখতে পেলাম, কথা বললাম প্রিসাইডিং অফিসারদের সঙ্গে, মাইক্রো অবজারভার যারা ছিলেন, …শেষ অবধি কী হবে না হবে ? লোকাল ডিসিশন যেটা আছে, আমরা আরও তদারকি করতে পারবো।



Post Comment