Election Commission: অপসারিত আইপিএসদের নতুন দায়িত্ব দিয়েছিল নবান্ন, সেই পুলিশ কর্তাদেরই এবার ভিন রাজ্যে পাঠিয়ে দিল কমিশন!

Election Commission: অপসারিত আইপিএসদের নতুন দায়িত্ব দিয়েছিল নবান্ন, সেই পুলিশ কর্তাদেরই এবার ভিন রাজ্যে পাঠিয়ে দিল কমিশন!

Last Updated:

মোট ১৯ জন আইপিএস অফিসারকে অপসারিত করেছিল নির্বাচন কমিশন৷ তাঁদের আবার নতুন দায়িত্ব দিয়েছিল নবান্ন৷

নবান্নের নির্দেশ বাতিল করল কমিশন৷
নবান্নের নির্দেশ বাতিল করল কমিশন৷

প্রথমে দায়িত্ব থেকে সরিয়েছিল কমিশন৷ তার পরে সেই আইপিএস অফিসারদেরই নতুন দায়িত্ব দিয়েছিল নবান্ন৷ কিন্তু নবান্ন নতুন দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ১৫ জন আইপিএস অফিসারকে ভিন রাজ্যে ভোটের দায়িত্বে পাঠানোর নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন৷

যে অফিসারদের অন্য রাজ্যে পাঠানো হল তাঁদের মধ্যে রয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, মুর্শিদাবাদের পুলিশ সুপার ধৃতিমান সরকারের মতো কয়েকজন আইপিএস অফিসার৷ এদের প্রত্যেককেই তামিলনাড়ুতে নির্বাচনের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে কমিশন৷ এ ছাড়াও বেশ কয়েকজন আইপিএস অফিসারকে কেরলেও ভোটের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে৷

কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদ থেকে ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট (এসএস) পদে নিযুক্ত করে নবান্ন। মহিলা এই আইপিএস অফিসারকেও ভিন রাজ্যে ভোটের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে নবান্ন৷ এ ছাড়াও এই তালিকায় রয়েছেন আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সি সুধাকর, প্রবীণকুমার ত্রিপাঠীর মতো অফিসাররা৷ এদের প্রত্যেককেই দায়িত্ব থেকে সরিয়েছিল নির্বাচন কমিশন৷ তার পর তাঁদের নতুন দায়িত্ব দেয় নবান্ন৷ রাজ্য প্রশাসনের সেই নির্দেশও বাতিল করে এই আইপিএস অফিসারদের অন্য রাজ্যে ভোটের পর্যবেক্ষক করে পাঠিয়ে দেওয়া হল৷

নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্য পুলিশ এবং প্রশাসনের শীর্ষ স্তরে ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন৷

রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনারদের বদল করা হয়েছে৷ একাধিক জেলার জেলাশাসককেও দায়িত্ব থেকে সরানো হয়েছে৷ এ নিয়ে ব্যাপক ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Election Commission: অপসারিত আইপিএসদের নতুন দায়িত্ব দিয়েছিল নবান্ন, সেই পুলিশ কর্তাদেরই এবার ভিন রাজ্যে পাঠিয়ে দিল কমিশন!

Post Comment

You May Have Missed