ছোটপর্দার জন্য বিশেষ পদক্ষেপ শিলাজিতের! রিয়্যালিটি শো-এ শোনা যাবে তাঁর নতুন গান

ছোটপর্দার জন্য বিশেষ পদক্ষেপ শিলাজিতের! রিয়্যালিটি শো-এ শোনা যাবে তাঁর নতুন গান

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা: দীর্ঘদিন ধরেই মঞ্চ, প্লেব্যাক আর অ্যালবাম.. সমস্ত জায়গাতেই স্বমহিমায় তিনি, সবার থেকে আলাদা। শিলাজিৎ মজুমদার (Silajit Majumdar)। বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট সিনেমার গান দিয়ে এসেছেন তিনি। তবে এই প্রথম, ছোটপর্দায় মুক্তি পাচ্ছে তাঁর গান! সান বাংলার জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ২-র মঞ্চে মুক্তি পাবে, শিলাজিৎ-এর একটি নতুন গান। এই মঞ্চেই মুক্তি পাবে শিলাজিৎ-এর নতুন গান, ‘চানাচুর’। গানটি প্রথম মঞ্চে পরিবেশন করবেন শিলাজিৎ। এরপরে সেই গানটি মুক্তি পাবে সাধারণের জন্য। ৩১ মার্চ, সন্ধে ৭টায় ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ২-র মঞ্চে মুক্তি পাবে এই গানটি। 

এই গানটি লিখেছেন রতন কাহার। গ্রামবাংলার একাধিক ভাদু এবং ঝুমুর গান লিখেছেন রতন কাহার। তাঁরই কলমে লেখা ‘চানাচুর’ গানটি গাইবেন শিলাজিৎ। এদিন মঞ্চে খোদ উপস্থিত থাকবেন রতন কাহার। তবে কেবল এই একটি গান নয়, শিলাজিৎ এদিন মঞ্চে তাঁর একাধিক গান গাইবেন। এখানেই শেষ নয়, শিলাজিৎ তাঁর কেরিয়ার নিয়ে বিভিন্ন গল্পও বলবেন এই মঞ্চে। অজানা গল্প শোনাবেন মিঠুন চক্রবর্তীকে নিয়েও। পাশাপাশি থাকবেন এই শো-এর প্রতিযোগীরাও। তাঁরাও খেলবেন ২ লাখ টাকার জন্য। 

সদ্য মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন শিলাজিৎ। অভিযোগ, সঙ্গীতশিল্পীকে নাকি মঞ্চ থেকে অনুষ্ঠানের মাঝপথে নামিয়ে দেওয়া হয়েছিল। এদিনের অনুষ্ঠানের ভাইরাল ভিডিওতে সঙ্গীতশিল্পীকে বলতে শোনা গিয়েছিল,  ‘এভাবে অসম্মান আমাকে করতে পারেন না। এর থেকে অনেক বেশি আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে। আমি নেমে যাচ্ছি। কিন্তু আপনাকে বলে যাচ্ছি, স্যর, ওরকম ভাবে এরকম ভাবে নামিয়ে দেবেন না। ৩২ বছর ধরে গান গাইছি। কবিতা লিখেছিল বলেছি, পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলিশ। ৫টা মিনিট গান গাইলে এত লোক আনন্দ পেলে, তাতে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে? সামনে ইলেকশনে বোমগুলো দেখব, যখন রাজনৈতিক দলগুলো ঘাঁটি গাড়বে তখন দেখব।’

এদিন দেওয়া সাক্ষাৎকারে শিলাজিৎ জানান,  ‘একজন শিল্পীর সঙ্গে এই ব্যবহার মেনে নেওয়া যায় না। আমার বাড়ির কাছে অনেক কিছু হয় অনেক রাত পর্যন্ত তখন কেউ কিছু বাধা দেনা। নির্বাচনের সময় বোমা ফোমা অনেক কিছু হয় কিছুই অ্যাকশন নেই। আমার কোনও পলিটিকাল ব্যাকগ্রাউন্ড নেই। সল্ট লেক ছাড়াও কৃষ্ণনগরে ছবি তোলার সময় অভ্যাব্য আচরণ করেছে পুলিশ।’  ওই দিনের অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তিনিও এদিন ঘটনার নিন্দা করেন। জয়জিৎ-এর কথায়, ‘অত্যন্ত খারাপ ব্যবহার করেন সেই পুলিশ কর্মী । ভাবা যায়না । আমি দর্শক ছিলাম এরকম অভিজ্ঞতা আগে হয়নি।’ 

Previous post

Election Commission: অপসারিত আইপিএসদের নতুন দায়িত্ব দিয়েছিল নবান্ন, সেই পুলিশ কর্তাদেরই এবার ভিন রাজ্যে পাঠিয়ে দিল কমিশন!

Next post

NH 19 Landslide: ১৯ নং জাতীয় সড়কে ধস, বর্ধমানের পর এবার বন্ধ কলকাতামুখী লেনও! কীভাবে করবেন যাতায়াত? জানুন

Post Comment

You May Have Missed