Digha News: দিঘার রেস্তোরাঁ…পচা মাংস থেকে রং দেওয়া মশলা, হোটেলে হোটেলে তল্লাশি! ১২-কে নোটিস

Last Updated:

দুর্গাপূজা আসন্ন হওয়ায় দিঘায় পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে। এই অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় ১২টি হোটেল ও রেস্তোরাঁকে নোটিশ ধরানো হয়েছে এবং ১৫টি থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

+

দিঘার বিভিন্ন রেস্তোরাঁয তল্লাশি

দিঘা, সৈকত শী: ওল্ড দিঘা থেকে নিউ দিঘা বিভিন্ন রেস্তোরাঁ থেকে নামি ফুড চেনের পাশাপাশি নিচোকি ছাপোষা খাওয়ার দোকানে চলল অভিযান। আর তাতেই চক্ষু চড়কগাছ প্রশাসনিক আধিকারিকদের। দুর্গাপুজো আসছে! দেড় মাসেরও কম সময় বাকি। শেষ কয়েক বছর দুর্গাপুজোয় দিঘায় পর্যটকদের ভিড় বেড়েছে। তাই দুর্গাপুজোর ছুটিতে দিঘায় বেড়াতে আসা পর্যটকদের সুরক্ষা দিতে তৎপর প্রশাসন। পর্যটকদের অভিযোগের অন্ত নেই দিঘার বিভিন্ন রেস্তোরাঁ ও খাবার হোটেলগুলিকে নিয়ে। তাই এবার জেলাশাসকের নেতৃত্বে চলল অভিযান।

Previous post

আয়ুষ্মান ভারত কার্ড আপনি বানাতে পারবেন তো…? কে পারবে? কে পারবে না? বুঝে নিন আপনার ‘যোগ্যতা’, রইল স্টেপ বাই স্টেপ

Next post

যাদবপুরে উপাচার্যের খোলা চিঠি, ‘মতপ্রকাশের স্বাধীনতা থাক, যথেচ্ছ দেওয়াল লিখন নয়’

Post Comment

You May Have Missed